হেবা দলিলে উৎসে কর লাগবে না, স্পষ্টতা এনবিআরের
সম্পত্তি হেবা বা দান করার ক্ষেত্রে কোন কর প্রযোজ্য হবে, সেই বিভ্রান্তি অবশেষে দূর করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (৭ জুলাই) জারি করা এক আদেশে সংস্থাটি জানিয়েছে, দানের মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে উৎসে কর প্রযোজ্য হবে না, শুধুমাত্র দানকর পরিশোধ করতে হবে।
এনবিআরের দ্বিতীয় সচিব (কর আইন-১) মো. একরামুল হক স্বাক্ষরিত স্পষ্টীকরণে বলা হয়, আয়কর আইন, ২০২৩-এর ১২৫ ধারা এবং উৎসে কর বিধিমালা, ২০২৬ অনুযায়ী সম্পত্তি হস্তান্তরে কর আরোপের বিধান থাকলেও তা বিক্রয়-ক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য। ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১২৫ ধারায় যে উপধারা (২ক) সংযোজন করা হয়েছে, তাতে দানকর আইন, ১৯৯০ অনুযায়ী নির্ধারিত দানকরই আদায় করা হবে।
এনবিআর জানিয়েছে, দলিল নিবন্ধনের সময় নিবন্ধনকারী কর্মকর্তা ই-চালানের মাধ্যমে এই দানকর সংগ্রহ করবেন। নতুন আইনের অস্পষ্টতায় দেশের বিভিন্ন স্থানে হেবা ও দানসংক্রান্ত দলিল নিবন্ধন কার্যক্রম বন্ধ হয়ে গেলেও এই নির্দেশনার ফলে তা স্বাভাবিক হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সম্পর্কিত খবর
ফেসবুকে আউটসোর্সিং নিয়ে মন্তব্য, শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তা বরখাস্ত
গুমে যাবজ্জীবন থেকে মৃত্যুদণ্ড: সংসদে কণ্ঠভোটে পাস তিন বিল
সংসদে পাস সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল, দাতা ভোগ করতে পারবেন…
সাভারে এসআইকে পিটিয়ে হত্যার ঘটনায় মুন্সিগঞ্জ থেকে চার গ্রেফতার
দীর্ঘ ৫০ দিনের অপেক্ষার অবসান, বিপিসির চেয়ারম্যান ড. রফিকুল ইসলাম
উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগে প্রতিমন্ত্রীর নেতৃত্বে ৪ সদস্যের কমিটি

আরও পড়ুন

হেবা দলিলে উৎসে কর লাগবে না, স্পষ্টতা এনবিআরের
সম্পত্তি হেবা বা দান করার ক্ষেত্রে কোন কর প্রযোজ্য হবে, সেই বিভ্রান্তি অবশেষে দূর করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (৭ জুলাই) জারি করা এক আদেশে সংস্থাটি জানিয়েছে, দানের মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে উৎসে কর প্রযোজ্য হবে না, শুধুমাত্র দানকর পরিশোধ করতে হবে।
এনবিআরের দ্বিতীয় সচিব (কর আইন-১) মো. একরামুল হক স্বাক্ষরিত স্পষ্টীকরণে বলা হয়, আয়কর আইন, ২০২৩-এর ১২৫ ধারা এবং উৎসে কর বিধিমালা, ২০২৬ অনুযায়ী সম্পত্তি হস্তান্তরে কর আরোপের বিধান থাকলেও তা বিক্রয়-ক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য। ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১২৫ ধারায় যে উপধারা (২ক) সংযোজন করা হয়েছে, তাতে দানকর আইন, ১৯৯০ অনুযায়ী নির্ধারিত দানকরই আদায় করা হবে।
এনবিআর জানিয়েছে, দলিল নিবন্ধনের সময় নিবন্ধনকারী কর্মকর্তা ই-চালানের মাধ্যমে এই দানকর সংগ্রহ করবেন। নতুন আইনের অস্পষ্টতায় দেশের বিভিন্ন স্থানে হেবা ও দানসংক্রান্ত দলিল নিবন্ধন কার্যক্রম বন্ধ হয়ে গেলেও এই নির্দেশনার ফলে তা স্বাভাবিক হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সম্পর্কিত খবর
ফেসবুকে আউটসোর্সিং নিয়ে মন্তব্য, শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তা বরখাস্ত
গুমে যাবজ্জীবন থেকে মৃত্যুদণ্ড: সংসদে কণ্ঠভোটে পাস তিন…
সংসদে পাস সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল, দাতা ভোগ…
সাভারে এসআইকে পিটিয়ে হত্যার ঘটনায় মুন্সিগঞ্জ থেকে চার…
দীর্ঘ ৫০ দিনের অপেক্ষার অবসান, বিপিসির চেয়ারম্যান ড.…
উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগে প্রতিমন্ত্রীর নেতৃত্বে ৪ সদস্যের…