ভারী বর্ষণে বোয়ালখালীর নিম্নাঞ্চল প্লাবিত, স্বাস্থ্য কমপ্লেক্সে হাঁটু পানি

প্রাইম বার্তা অনলাইন
০৭ জুলাই ২০২৬ ৭:৩৪ পিএম
ভারী বর্ষণে বোয়ালখালীর নিম্নাঞ্চল প্লাবিত, স্বাস্থ্য কমপ্লেক্সে হাঁটু পানি

চট্টগ্রামের বোয়ালখালীতে গতকাল সোমবার রাত থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টিপাতের ফলে উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিচতলা হাঁটুসমান পানিতে তলিয়ে যায়, যার ফলে হাসপাতালের জরুরি বিভাগ, ল্যাবরেটরি ও প্রশাসনিক কক্ষগুলোতে চিকিৎসা সেবা ব্ঘি্নত হচ্ছে।

পানি বৃদ্ধির কারণে উপজেলার পশ্চিম গোমদণ্ডী, পশ্চিম শাকপুরা, ঘোষখীল ও কধুরখীল ইউনিয়নের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এসব এলাকার বাসিন্দারা পানিবন্দি হয়ে পড়েছেন। এদিকে, সোমবার রাত থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় স্থানীয় জনজীবন চরম দুর্ভোগের মধ্যে দিয়ে যাচ্ছে।

পৌর সদরের বাসিন্দা মো. আজিজ জানান, টানা দুই দিন ধরে বিদ্যুৎ না থাকায় মোবাইলে চার্জ না থাকায় জরুরি যোগাযোগও করা সম্ভব হচ্ছে না। এছাড়াা, সকালে আরাকান সড়কের নয়া রাস্তার মাথা এলাকায় একটি গাছ উপড়ে পড়ে যান চলাচলে বাধা সৃষ্টি করলে বোয়ালখালী ফায়ার সার্ভিসের সদস্যরা তা দ্রুত অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করেন। ফায়ার স্টেশনের ইনচার্জ অলক চাকমা জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে গাছটি সরানো হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...