পাঁচ বছরের বেশি পুরনো মামলা চিহ্নিত করে দ্রুত নিষ্পত্তির উদ্যোগ

প্রাইম বার্তা অনলাইন
০৭ জুলাই ২০২৬ ৫:৩২ পিএম
পাঁচ বছরের বেশি পুরনো মামলা চিহ্নিত করে দ্রুত নিষ্পত্তির উদ্যোগ

দীর্ঘদিন ধরে বিচারাধীন থাকা পুরনো মামলাগুলোর অগ্রাধিকার ভিত্তিতে চিহ্নিত করে দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অধিবেশনে সভাপতিত্ব করেন।

আইনমন্ত্রী জানান, দীর্ঘদিন বিচারাধীন বন্দীদের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আইন ও বিচার বিভাগ ইতিমধ্যেই কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে ফৌজদারি মামলার তদন্ত প্রক্রিয়ায় ঘটনাস্থল পরিদর্শন, আলামত জব্দ ও সংরক্ষণ, সাক্ষীদের জবানবন্দি গ্রহণ এবং ফরেনসিক বা বিশেষজ্ঞ প্রতিবেদন সংগ্রহ যথাসময়ে শেষ করা নিশ্চিত করা হচ্ছে। কগনিজেন্স ম্যাজিস্ট্রেটরা নিয়মিতভাবে এই তদন্ত কার্যক্রম তদারকি করছেন।

সরকারি এই উদ্যোগের মাধ্যমে পাঁচ বছরের অধিক সময় ধরে পেন্ডিং থাকা মামলাগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে তা নিষ্পত্তি করা হবে। এ লক্ষ্যে জেলা আইনশৃঙ্খলা সভা এবং পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...