দেশি গবাদিপশু উন্নয়নে বড় পদক্ষেপ, সাভারের খামারে প্রতিমন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
০৭ জুলাই ২০২৬ ৬:৫৮ পিএম
দেশি গবাদিপশু উন্নয়নে বড় পদক্ষেপ, সাভারের খামারে প্রতিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানিয়েছেন, দেশি জাতের গবাদিপশুর উন্নয়ন ও খামার ব্যবস্থাপনা আরও শক্তিশালী করতে শিগগিরই কার্যকর পদক্ষেপ নেবে সরকার। মঙ্গলবার (৭ জুলাই) সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

খামারের বাছুর শাখা, ডেইরি ফার্ম, পাবনা ক্যাটল ইউনিট, হলস্টেইন-ফ্রিজিয়ান ইউনিট এবং কৃত্রিম প্রজনন পরীক্ষাগার ঘুরে দেখেন প্রতিমন্ত্রী। এসময় তিনি খামারে উৎপাদিত নিজস্ব ঘাস পশুখাদ্য হিসেবে ব্যবহারের প্রশংসা করেন এবং উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে খামারের উৎপাদনশীলতা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, কাগজে-কলমের তথ্যের চেয়ে মাঠ পর্যায়ে সরেজমিনে দেখলেই প্রকৃত সমস্যা ও তার সমাধানের উপায় জানা যায়।

এ সময় তিনি অতীতের ভুল নিয়ে না ভেবে ভবিষ্যতের উন্নয়নে মনোযোগ দেওয়ার নির্দেশ দেন। পরিদর্শনকালে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান, খামারের পরিচালক মো. শহিদুল ইসলাম এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...