বাড্ডায় স্বামীর সাথে ঝগড়া, ফাঁস লাগিয়ে আত্মহত্যা গৃহবধূর
রাজধানীর উত্তর বাড্ডায় পারিবারিক কলহের জের ধরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। স্বামীর সঙ্গে অভিমান করে ওড়না দিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে পড়েন তিনি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে স্বামী ইয়াসিন ফরাজীর সঙ্গে তানহা আক্তারের (২৭) কথা কাটাকাটি হয়। এর জেরে ইয়াসিন ঘর থেকে বের হয়ে গেলে তানহা দরজা আটকে দেন। দীর্ঘক্ষণ দরজার ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ায় স্বামী ও প্রতিবেশীরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। তখন তাকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
নিহত তানহা আক্তার ভোলার চরফ্যাশন উপজেলার চরনাজিমুদ্দিন গ্রামের সালাউদ্দিনের মেয়ে। তিনি উত্তর বাড্ডার একটি ভাড়া বাসায় স্বামীর সঙ্গে থাকতেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, রাত ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
সম্পর্কিত খবর
জুনের বিদ্যুৎ বিল নিয়ে বিভ্রান্তি, মিটারের ত্রুটি নয় বলে দাবি…
বরিশালে সদস্যকে নির্যাতন: রিহ্যাবের তীব্র নিন্দা, চার দফা দাবি
বরিশালে সদস্য নির্যাতন: রিহ্যাবের প্রতিবাদ ও চার দফা দাবি
চক্ষু স্বাস্থ্যসেবায় জোর দিয়ে প্রধানমন্ত্রীর সাথে দেখা করলেন আইএপিবি প্রধান
সৌদি রাষ্ট্রদূতের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, তুলে দেওয়া হলো যুবরাজের চিঠি
পল্লি উন্নয়ন ছাড়া সমৃদ্ধি অসম্ভব: জাতীয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী

আরও পড়ুন

বাড্ডায় স্বামীর সাথে ঝগড়া, ফাঁস লাগিয়ে আত্মহত্যা গৃহবধূর
রাজধানীর উত্তর বাড্ডায় পারিবারিক কলহের জের ধরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। স্বামীর সঙ্গে অভিমান করে ওড়না দিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে পড়েন তিনি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে স্বামী ইয়াসিন ফরাজীর সঙ্গে তানহা আক্তারের (২৭) কথা কাটাকাটি হয়। এর জেরে ইয়াসিন ঘর থেকে বের হয়ে গেলে তানহা দরজা আটকে দেন। দীর্ঘক্ষণ দরজার ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ায় স্বামী ও প্রতিবেশীরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। তখন তাকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
নিহত তানহা আক্তার ভোলার চরফ্যাশন উপজেলার চরনাজিমুদ্দিন গ্রামের সালাউদ্দিনের মেয়ে। তিনি উত্তর বাড্ডার একটি ভাড়া বাসায় স্বামীর সঙ্গে থাকতেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, রাত ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
সম্পর্কিত খবর
জুনের বিদ্যুৎ বিল নিয়ে বিভ্রান্তি, মিটারের ত্রুটি নয়…
বরিশালে সদস্যকে নির্যাতন: রিহ্যাবের তীব্র নিন্দা, চার দফা…
বরিশালে সদস্য নির্যাতন: রিহ্যাবের প্রতিবাদ ও চার দফা…
চক্ষু স্বাস্থ্যসেবায় জোর দিয়ে প্রধানমন্ত্রীর সাথে দেখা করলেন…
সৌদি রাষ্ট্রদূতের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, তুলে দেওয়া হলো…
পল্লি উন্নয়ন ছাড়া সমৃদ্ধি অসম্ভব: জাতীয় দিবস উপলক্ষে…