পল্লি উন্নয়ন ছাড়া সমৃদ্ধি অসম্ভব: জাতীয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
০৬ জুলাই ২০২৬ ১১:৫২ এএম
পল্লি উন্নয়ন ছাড়া সমৃদ্ধি অসম্ভব: জাতীয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে গণ্য করা হচ্ছে। আগামী ৬ জুলাই ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উদযাপনের প্রাক্কালে রোববার দেওয়া এক বাণীতে তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রী জানান, একটি ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার উন্নয়নের মূলধারায় সবাইকে সম্পৃক্ত করতে চায়। এ লক্ষ্যে উন্নত পল্লি ছাড়া সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা অসম্ভব বলে তিনি উল্লেখ করেন।

এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘উন্নত পল্লি, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’। প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাণীতে বলেন, দেশের প্রায় ৬৮ শতাংশ মানুষ গ্রামে বসবাস করেন। কৃষি, ক্ষুদ্র উদ্যোগ ও কুটিরশিল্পের মাধ্যমে তারা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এমন প্রেক্ষাপটে পল্লি উন্নয়ন কোনো সাধারণ খাতভিত্তিক কর্মসূচি নয়; এটি একটি সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ বিনির্মাণের অন্যতম মূল ভিত্তি। গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও স্থানীয় সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমেই দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব।

বাণীতে ঐতিহাসিক ভিত্তির কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৭ সালে ১৯ দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন। কৃষি উন্নয়নের মাধ্যমে অর্থনীতি শক্তিশালী করা, নারীদের মর্যাদা প্রতিষ্ঠা, যুবসমাজকে সুসংগঠিত করা, প্রশাসন বিকেন্দ্রীকরণ এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন ছিল সেই কর্মসূচির মূল লক্ষ্য। গ্রামের উন্নয়ন ও সেখানকার মানুষের কল্যাণেই সবকিছু নির্ভর করে বলে তিনি গুরুত্ব আরোপ করেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...