বাড্ডায় স্বামীর সাথে ঝগড়ার জেরে গৃহবধূর আত্মহত্যা
রাজধানীর উত্তর বাড্ডায় স্বামীর সাথে অশান্তির জের ধরে তানহা (২৭) নামের এক গৃহবধূ সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। গত রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। পরিবার ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত ২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভোলার চরফ্যাশন উপজেলার চরনাজিমুদ্দিন গ্রামের সালাউদ্দিনের মেয়ে তানহা স্বামী ইয়াসিন ফরাজীর সঙ্গে বাড্ডার ভাড়া বাসায় থাকতেন। প্রতিবেশীদের বরাত দিয়ে জানা যায়, রাতে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হলে ইয়াসিন ঘর থেকে বের হয়ে যান। এরপর তানহা ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। দীর্ঘক্ষণ সাড়াশব্দ না পাওয়ায় সন্দেহ হলে স্বামী ও প্রতিবেশীরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং তাকে সিলিং ফ্যানের সাথে ঝুলতে দেখতে পান।
দ্রুত তাকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলেও অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং বিষটি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
সম্পর্কিত খবর
ধর্মীয় সম্প্রীতিই বাংলাদেশের শক্তি, বিভেদের সুযোগ নেই: মুক্তাদির
তাজু খানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক, সমবেদনা পরিবারের উদ্দেশে
জন্মাষ্টমীতে অর্থমন্ত্রীর প্রতিশ্রুতি: সনাতনীদের জন্য দরজা খোলা
সাম্প্রদায়িক সম্প্রীতিই বাংলাদেশের মূল শক্তি: বাণিজ্যমন্ত্রী
রাউজানে যুবদল কর্মীকে ঘিরে ধরে কুপিয়ে ও গুলি করে হত্যা
সংখ্যালঘু নয়, নাগরিকত্বেই সবার সমান অধিকার ও সুরক্ষা: মন্ত্রী

আরও পড়ুন

রাউজানে যুবদল কর্মীকে ঘিরে ধরে কুপিয়ে ও গুলি…
সংখ্যালঘু নয়, নাগরিকত্বেই সবার সমান অধিকার ও সুরক্ষা:…