সমৃদ্ধ বাংলাদেশ গড়তে গ্রামীণ উন্নয়নই মূল চাবিকাঠি: প্রধানমন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
০৬ জুলাই ২০২৬ ৫:২৯ এএম
সমৃদ্ধ বাংলাদেশ গড়তে গ্রামীণ উন্নয়নই মূল চাবিকাঠি: প্রধানমন্ত্রী

সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গঠনে গ্রাম এবং পল্লি অঞ্চলের উন্নয়নকেই মূল ভিত্তি হিসেবে ধরে এগিয়ে যাচ্ছে সরকার। আগামীকাল সোমবার (৬ জুলাই) ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষে রোববার (৫ জুলাই) এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান এমনটাই জানিয়েছেন। তিনি বলেন, গ্রামকে উন্নত করতে না পারলে জাতির সার্বিক সমৃদ্ধি অর্জন সম্ভব নয়।

এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো ‘উন্নত পল্লি, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’। প্রধানমন্ত্রী বলেন, একটি ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার পথে প্রতিটি নাগরিককে সম্পৃক্ত করতে চায় সরকার। দেশের অর্থনীতি, সংস্কৃতি ও সামাজিক কাঠামোর মেরুদণ্ড হলো পল্লি। প্রায় ৬৮ শতাংশ মানুষ এখনও গ্রামে বসবাস করেন এবং কৃষি, ক্ষুদ্র শিল্প ও উদ্যোগের মাধ্যমে দেশের অর্থনীতিতে বিরাট অবদান রাখছেন।

ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি উল্লেখ করেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৭ সালে ১৯ দফা কর্মসূচি উপস্থাপন করে দেশের উন্নয়ন রূপরেখা দিয়েছিলেন, যার মূল লক্ষ্য ছিল কৃষি ও গ্রামীণ অর্থনীতির মাধ্যমে জাতীয় অর্থনীতি শক্তিশালী করা, নারী ক্ষমতায়ন এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন। গ্রামের মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি ও স্থানীয় সম্পদ কাজে লাগানোর মাধ্যমেই দেশের উন্নয়নকে টেকসই করা সম্ভব বলেও মত প্রকাশ করেন তারেক রহমান।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...