প্রধানমন্ত্রী তারেক রহমান: উন্নত পল্লি ছাড়া সমৃদ্ধ বাংলাদেশ অসম্ভব

প্রাইম বার্তা অনলাইন
০৬ জুলাই ২০২৬ ৬:৫৯ এএম
প্রধানমন্ত্রী তারেক রহমান: উন্নত পল্লি ছাড়া সমৃদ্ধ বাংলাদেশ অসম্ভব

আগামী সোমবার (৬ জুলাই) ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান এক বাণীতে জানিয়েছেন, দেশের সার্বিক অগ্রগতির মূল চাবিকাঠি হলো গ্রাম ও পল্লি এলাকার উন্নয়ন। তিনি বলেন, প্রতিটি নাগরিককে উন্নয়নের মূলধারায় নিয়ে আসতে হলে গ্রামকেই ভিত্তি হিসেবে গড়ে তুলতে হবে, অন্যথায় সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব হবে না। রোববার (৫ জুলাই) প্রদত্ত এই বাণীতে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতি, সংস্কৃতি ও সামাজিক কাঠামোর প্রাণভোমরা হলো পল্লি। দেশের প্রায় ৬৮ শতাংশ মানুষ গ্রামে বসবাস করে এবং কৃষি, ক্ষুদ্র শিল্প ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয় উন্নয়নে ভূমিকা রাখছেন। এবারের দিবসের প্রতিপাদ্য ‘উন্নত পল্লি, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ সরকারের উন্নয়ন দর্শনের সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

পল্লি উন্নয়নের গুরুত্ব তুলে ধরতে গিয়ে প্রধানমন্ত্রী স্মরণ করেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৭ সালে ঘোষিত ১৯ দফা কর্মসূচির মাধ্যমেই গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার রূপরেখা দিয়েছিলেন। কৃষি উন্নয়ন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা ও প্রশাসন বিকেন্দ্রীকরণের মাধ্যমে তিনি গ্রামের মানুষের জীবনমান উন্নয়নের স্বপ্ন দেখেছিলেন। পল্লি উন্নয়নকে কেবল একটি খাত নয়, বরং টেকসই অর্থনীতির অন্যতম ভিত্তি হিসেবে গড়ে তোলার ওপর জোর দেন তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...