যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, চিকিৎসাধীন অবস্থায় শিফার মৃত্যু
রাজধানীর মিরপুরে যৌতুকের দাবি পূরণ না করায় গৃহবধূকে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে। এই ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন শিফা বেগম (১৯) নামের ওই তরুণী। রোববার (৫ জুলাই) বিকেলে হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় আট মাস আগে পোশাককর্মী সোহেলের সাথে শিফার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য তাকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়। গত ২৪ জুন রাতে মিরপুর-২ এর বাসায় স্বামী সোহেল শিফার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, শিফার শরীরের প্রায় ৬৫ শতাংশ পুড়ে গিয়েছিল।
হাসপাতালে থাকা অবস্থায় শিফা তার বক্তব্যে জানিয়েছিলেন, যৌতুকের দাবিতে তার স্বামীই তার ওপর এই নির্যাতন চালান। নিহতের বাবা জাহাঙ্গীর আলম বলেন, ঘটনার পর থেকেই আসামি স্বামী সোহেল পলাতক রয়েছে। পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
সম্পর্কিত খবর
তেজগাঁও থানায় হঠাৎ স্বরাষ্ট্রমন্ত্রী, মানুষের সেবা নিশ্চিতে জোর
লায়ন্স ক্লাবের উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ক্যাম্প, ৩৯ জনের অপারেশন
চট্টগ্রামে মাদকমুক্ত সমাজ গড়তে সম্মিলিত অঙ্গীকারের ডাক মীর হেলালের
বাঁশখালীতে জশনে জুলুসে বাধা, উত্তেজনার মধ্যে পুলিশ মোতায়েন
খিলগাঁওয়ে রয়েল এইড হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
চাকরি স্থায়ীকরণ ও মজুরি বৃদ্ধির দাবিতে আউটসোর্সিং কর্মীদের মানববন্ধন

আরও পড়ুন

যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, চিকিৎসাধীন অবস্থায় শিফার মৃত্যু
রাজধানীর মিরপুরে যৌতুকের দাবি পূরণ না করায় গৃহবধূকে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে। এই ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন শিফা বেগম (১৯) নামের ওই তরুণী। রোববার (৫ জুলাই) বিকেলে হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় আট মাস আগে পোশাককর্মী সোহেলের সাথে শিফার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য তাকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়। গত ২৪ জুন রাতে মিরপুর-২ এর বাসায় স্বামী সোহেল শিফার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, শিফার শরীরের প্রায় ৬৫ শতাংশ পুড়ে গিয়েছিল।
হাসপাতালে থাকা অবস্থায় শিফা তার বক্তব্যে জানিয়েছিলেন, যৌতুকের দাবিতে তার স্বামীই তার ওপর এই নির্যাতন চালান। নিহতের বাবা জাহাঙ্গীর আলম বলেন, ঘটনার পর থেকেই আসামি স্বামী সোহেল পলাতক রয়েছে। পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
সম্পর্কিত খবর
তেজগাঁও থানায় হঠাৎ স্বরাষ্ট্রমন্ত্রী, মানুষের সেবা নিশ্চিতে জোর
লায়ন্স ক্লাবের উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ক্যাম্প, ৩৯ জনের…
চট্টগ্রামে মাদকমুক্ত সমাজ গড়তে সম্মিলিত অঙ্গীকারের ডাক মীর…
বাঁশখালীতে জশনে জুলুসে বাধা, উত্তেজনার মধ্যে পুলিশ মোতায়েন
খিলগাঁওয়ে রয়েল এইড হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
চাকরি স্থায়ীকরণ ও মজুরি বৃদ্ধির দাবিতে আউটসোর্সিং কর্মীদের…