যৌতুকের জেরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, ঢাকা মেডিকেলে শিফার মৃত্যু
যৌতুকের দাবি পূরণ না করায় স্বামী কর্তৃক গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন শিফা বেগম (১৯) মারা গেছেন। রোববার (৫ জুলাই) বিকেল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় আট মাস আগে পোশাককর্মী সোহেলের সাথে শিফার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য তাকে নির্যাতন করা হতো। গত ২৪ জুন রাত সাড়ে ৮টার দিকে মিরপুর-২ এর বাসায় স্বামী তার শরীরে কেরোসিন ঢেলে অগ্নিসংযোগ করেন। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলেও ৬৫ শতাংশ পুড়ে যাওয়ায় শরীরের অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
নিহতের বাবা জাহাঙ্গীর আলম জানান, মৃত্যুর আগে হাসপাতালে শিফা জানিয়েছিলেন যৌতুক লোভের কারণেই স্বামী তাকে পুড়িয়ে মারার চেষ্টা করেছেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী সোহেল পলাতক রয়েছেন। হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানিয়েছেন, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সম্পর্কিত খবর
তেজগাঁও থানায় হঠাৎ স্বরাষ্ট্রমন্ত্রী, মানুষের সেবা নিশ্চিতে জোর
লায়ন্স ক্লাবের উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ক্যাম্প, ৩৯ জনের অপারেশন
চট্টগ্রামে মাদকমুক্ত সমাজ গড়তে সম্মিলিত অঙ্গীকারের ডাক মীর হেলালের
বাঁশখালীতে জশনে জুলুসে বাধা, উত্তেজনার মধ্যে পুলিশ মোতায়েন
খিলগাঁওয়ে রয়েল এইড হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
চাকরি স্থায়ীকরণ ও মজুরি বৃদ্ধির দাবিতে আউটসোর্সিং কর্মীদের মানববন্ধন

আরও পড়ুন

যৌতুকের জেরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, ঢাকা মেডিকেলে শিফার মৃত্যু
যৌতুকের দাবি পূরণ না করায় স্বামী কর্তৃক গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন শিফা বেগম (১৯) মারা গেছেন। রোববার (৫ জুলাই) বিকেল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় আট মাস আগে পোশাককর্মী সোহেলের সাথে শিফার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য তাকে নির্যাতন করা হতো। গত ২৪ জুন রাত সাড়ে ৮টার দিকে মিরপুর-২ এর বাসায় স্বামী তার শরীরে কেরোসিন ঢেলে অগ্নিসংযোগ করেন। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলেও ৬৫ শতাংশ পুড়ে যাওয়ায় শরীরের অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
নিহতের বাবা জাহাঙ্গীর আলম জানান, মৃত্যুর আগে হাসপাতালে শিফা জানিয়েছিলেন যৌতুক লোভের কারণেই স্বামী তাকে পুড়িয়ে মারার চেষ্টা করেছেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী সোহেল পলাতক রয়েছেন। হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানিয়েছেন, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সম্পর্কিত খবর
তেজগাঁও থানায় হঠাৎ স্বরাষ্ট্রমন্ত্রী, মানুষের সেবা নিশ্চিতে জোর
লায়ন্স ক্লাবের উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ক্যাম্প, ৩৯ জনের…
চট্টগ্রামে মাদকমুক্ত সমাজ গড়তে সম্মিলিত অঙ্গীকারের ডাক মীর…
বাঁশখালীতে জশনে জুলুসে বাধা, উত্তেজনার মধ্যে পুলিশ মোতায়েন
খিলগাঁওয়ে রয়েল এইড হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
চাকরি স্থায়ীকরণ ও মজুরি বৃদ্ধির দাবিতে আউটসোর্সিং কর্মীদের…