যৌতুকের দাবিতে স্ত্রীকে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ, মারা গেলেন শিফা
যৌতুকের দাবি পূরণ না হওয়ায় স্ত্রীকে কেরোসিন ঢেলে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। মিরপুরে এই ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১৯ বছর বয়সী শিফা বেগম। রোববার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার সময় তার মৃত্যু হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী সোহেল পলাতক রয়েছেন।
পারিবারিক সূত্র জানায়, প্রায় আট মাস আগে পোশাককর্মী সোহেলের সঙ্গে শিফার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য তাকে নির্যাতন করতেন স্বামী। গত ২৪ জুন রাতে মিরপুর-২ এর বাসায় শিফার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন সোহেল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে মুমূর্ষু অবস্থায় শিফা জানিয়েছিলেন, যৌতুকের কারণেই স্বামী তার শরীরে আগুন ধরিয়ে দিয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক হারুনুর রশিদ জানান, শিফার শরীরের ৬৫ শতাংশ পুড়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেল ৩টার দিকে তিনি মারা যান। হাসপাতাল পুলিশ জানিয়েছে, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং পলাতক স্বামীকে গ্রেফতারে অভিযান চলছে।
সম্পর্কিত খবর
চট্টগ্রামে মাদকমুক্ত সমাজ গড়তে সম্মিলিত অঙ্গীকারের ডাক মীর হেলালের
বাঁশখালীতে জশনে জুলুসে বাধা, উত্তেজনার মধ্যে পুলিশ মোতায়েন
খিলগাঁওয়ে রয়েল এইড হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
চাকরি স্থায়ীকরণ ও মজুরি বৃদ্ধির দাবিতে আউটসোর্সিং কর্মীদের মানববন্ধন
নতুন প্রজন্মের কাছে ঢাকার ঐতিহ্য, মতিঝিলে শুরু সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব
স্বাস্থ্যখাতে ডিজিটাল রূপান্তর: ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট শুরুর নির্দেশ

আরও পড়ুন

যৌতুকের দাবিতে স্ত্রীকে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ, মারা গেলেন শিফা
যৌতুকের দাবি পূরণ না হওয়ায় স্ত্রীকে কেরোসিন ঢেলে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। মিরপুরে এই ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১৯ বছর বয়সী শিফা বেগম। রোববার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার সময় তার মৃত্যু হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী সোহেল পলাতক রয়েছেন।
পারিবারিক সূত্র জানায়, প্রায় আট মাস আগে পোশাককর্মী সোহেলের সঙ্গে শিফার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য তাকে নির্যাতন করতেন স্বামী। গত ২৪ জুন রাতে মিরপুর-২ এর বাসায় শিফার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন সোহেল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে মুমূর্ষু অবস্থায় শিফা জানিয়েছিলেন, যৌতুকের কারণেই স্বামী তার শরীরে আগুন ধরিয়ে দিয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক হারুনুর রশিদ জানান, শিফার শরীরের ৬৫ শতাংশ পুড়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেল ৩টার দিকে তিনি মারা যান। হাসপাতাল পুলিশ জানিয়েছে, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং পলাতক স্বামীকে গ্রেফতারে অভিযান চলছে।
সম্পর্কিত খবর
চট্টগ্রামে মাদকমুক্ত সমাজ গড়তে সম্মিলিত অঙ্গীকারের ডাক মীর…
বাঁশখালীতে জশনে জুলুসে বাধা, উত্তেজনার মধ্যে পুলিশ মোতায়েন
খিলগাঁওয়ে রয়েল এইড হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
চাকরি স্থায়ীকরণ ও মজুরি বৃদ্ধির দাবিতে আউটসোর্সিং কর্মীদের…
নতুন প্রজন্মের কাছে ঢাকার ঐতিহ্য, মতিঝিলে শুরু সপ্তাহব্যাপী…