পল্লীর উন্নতিই সমৃদ্ধ বাংলাদেশের চাবিকাঠি: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রাইম বার্তা অনলাইন
০৬ জুলাই ২০২৬ ৪:৩৪ এএম
পল্লীর উন্নতিই সমৃদ্ধ বাংলাদেশের চাবিকাঠি: প্রধানমন্ত্রী তারেক রহমান

আসন্ন ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষে বাণী প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৫ জুলাই) প্রদত্ত এই বাণীতে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, দেশের সার্বিক অগ্রগতি ও অর্থনৈতিক সমৃদ্ধির মূল চালিকাশক্তি হলো গ্রাম ও পল্লী অঞ্চল। তার মতে, গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়ন ছাড়া সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করা অসম্ভব এবং এ কারণেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে পল্লীকে অগ্রাধিকার দিচ্ছে সরকার।

এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘উন্নত পল্লি, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’। প্রধানমন্ত্রী তার বাণীতে উল্লেখ করেন, দেশের প্রায় ৬৮ শতাংশ মানুষ গ্রামে বসবাস করেন এবং কৃষি, ক্ষুদ্র উদ্যোগ ও কুটিরশিল্পের মাধ্যমে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। একটি ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার প্রতিটি মানুষকে উন্নয়নের মূলধারায় নিয়ে আসতে চায়। তিনি আরও জানান, প্রথমবারের মতো এই দিবসটি পালনের মাধ্যমে সরকার গ্রামীণ উন্নয়নের প্রতি তাদের দৃঢ় অঙ্গীকারের কথা জানাচ্ছে।

ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে তারেক রহমান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৭ সালে ঘোষিত ১৯ দফা কর্মসূচির মাধ্যমে কৃষি ও গ্রামীণ অর্থনীকে শক্তিশালী করার পথ দেখিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং স্থানীয় সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে দেশকে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...