উন্নত পল্লিই সমৃদ্ধ বাংলাদেশের মূল ভিত্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রাইম বার্তা অনলাইন
০৬ জুলাই ২০২৬ ৩:২০ এএম
উন্নত পল্লিই সমৃদ্ধ বাংলাদেশের মূল ভিত্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, বর্তমান সরকার দেশের সার্বিক উন্নয়নের ভিত্তি হিসেবে গ্রাম ও পল্লী অঞ্চলকে অগ্রাধিকার দিচ্ছে। আগামী সোমবার (৬ জুলাই) ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষে রোববার (৫ জুলাই) দেওয়া এক বাণীতে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন।

জনকল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার উন্নয়নের মূলধারায় প্রতিটি মানুষকে সম্পৃক্ত করতে চায় উল্লেখ করে তিনি বলেন, উন্নত পল্লি ছাড়া সমৃদ্ধ বাংলাদেশ গড়া অসম্ভব। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘উন্নত পল্লি, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ সরকারের উন্নয়ন দর্শনের সাথে সঙ্গতিপূর্ণ। দেশের প্রায় ৬৮ শতাংশ মানুষ গ্রামে বসবাস করে এবং কৃষি, ক্ষুদ্র উদ্যোগ ও কুটিরশিল্পের মাধ্যমে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমেই জাতীয় উন্নয়নকে গতিশীল করা সম্ভব। তিনি ১৯৭৭ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচির কথা স্মরণ করে বলেন, সেই সময়ও কৃষি উন্নয়ন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা, নারীর মর্যাদা প্রতিষ্ঠা এবং বিকেন্দ্রীকরণের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...