২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ, জারি হলো প্রজ্ঞাপন

প্রাইম বার্তা অনলাইন
০৫ জুলাই ২০২৬ ৮:৪০ পিএম
২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ, জারি হলো প্রজ্ঞাপন

দুই দশকেরও বেশি সময় ধরে আইনি লড়াই সত্ত্বেও যারা চাকরি থেকে বঞ্চিত ছিলেন, ২৭তম বিসিএসের ওই তালিকার আরও ৭৭ জনকে অবশেষে সরকারি চাকরিতে নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রোববার (৫ জুলাই) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশক্রমে এই আদেশ জারি করা হয়।

এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর ৬৭৩ জন এবং চলতি বছরের ১৩ মে ৯৬ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছিল। নতুন নিয়োগপ্রাপ্তদের আগামী ১৪ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে যোগ না দিলে তাদের নিয়োগপত্র বাতিল বলে গণ্য করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জ্যেষ্ঠতা অক্ষুণ্ণ রাখতে তাদের নিয়োগ আদেশ ব্যাচের প্রথম প্রজ্ঞাপন জারির তারিখ থেকে কার্যকর হবে। তবে এর ফলে তারা বকেয়া আর্থিক সুবিধা পাবেন না। উল্লেখ্য, ২০০৭ সালে জরুরি অবস্থার সময় অনিয়মের অভিযোগে এই বিসিএসের মৌখিক পরীক্ষার ফলাফল বাতিল করা হয়েছিল, যার বিরুদ্ধে দীর্ঘদিন আইনি লড়াই লড়েন কর্মপ্রার্থীরা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...