যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে মারলেন স্বামী, ঢামেকে মৃত্যু
রাজধানীর মিরপুরে যৌতুকের দাবি পূরণ না করায়ে স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) মারা গেছেন ওই তরুণী শিফা বেগম (১৯)।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় আট মাস আগে পোশাক শ্রমিক সোহেলের সাথে শিফার বিবাহ হয়। বিবাহের পর থেকেই যৌতুকের জন্য তাকে নির্যাতন করা হতো। গত ২৪ জুন রাতে মিরপুরের বাড়িতে কেরোসিন ঢেলে শিফাকে জ্বালিয়ে দেন স্বামী সোহেল। হাসপাতালে ভর্তির পর শিফা তার বয়ানে স্বামীর বিরুদ্ধে এই অভিযোগ করেছিলেন।
ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক জানান, শিফার শরীরের ৬৫ শতাংশ পুড়ে যায়। তাকে আইসিইউতে নেওয়া হলেও বিকেল ৩টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী সোহেল পলাতক। পুলিশ জানিয়েছে, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পর্কিত খবর
তেজগাঁও থানায় হঠাৎ স্বরাষ্ট্রমন্ত্রী, মানুষের সেবা নিশ্চিতে জোর
লায়ন্স ক্লাবের উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ক্যাম্প, ৩৯ জনের অপারেশন
চট্টগ্রামে মাদকমুক্ত সমাজ গড়তে সম্মিলিত অঙ্গীকারের ডাক মীর হেলালের
বাঁশখালীতে জশনে জুলুসে বাধা, উত্তেজনার মধ্যে পুলিশ মোতায়েন
খিলগাঁওয়ে রয়েল এইড হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
চাকরি স্থায়ীকরণ ও মজুরি বৃদ্ধির দাবিতে আউটসোর্সিং কর্মীদের মানববন্ধন

আরও পড়ুন

যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে মারলেন স্বামী, ঢামেকে মৃত্যু
রাজধানীর মিরপুরে যৌতুকের দাবি পূরণ না করায়ে স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) মারা গেছেন ওই তরুণী শিফা বেগম (১৯)।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় আট মাস আগে পোশাক শ্রমিক সোহেলের সাথে শিফার বিবাহ হয়। বিবাহের পর থেকেই যৌতুকের জন্য তাকে নির্যাতন করা হতো। গত ২৪ জুন রাতে মিরপুরের বাড়িতে কেরোসিন ঢেলে শিফাকে জ্বালিয়ে দেন স্বামী সোহেল। হাসপাতালে ভর্তির পর শিফা তার বয়ানে স্বামীর বিরুদ্ধে এই অভিযোগ করেছিলেন।
ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক জানান, শিফার শরীরের ৬৫ শতাংশ পুড়ে যায়। তাকে আইসিইউতে নেওয়া হলেও বিকেল ৩টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী সোহেল পলাতক। পুলিশ জানিয়েছে, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পর্কিত খবর
তেজগাঁও থানায় হঠাৎ স্বরাষ্ট্রমন্ত্রী, মানুষের সেবা নিশ্চিতে জোর
লায়ন্স ক্লাবের উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ক্যাম্প, ৩৯ জনের…
চট্টগ্রামে মাদকমুক্ত সমাজ গড়তে সম্মিলিত অঙ্গীকারের ডাক মীর…
বাঁশখালীতে জশনে জুলুসে বাধা, উত্তেজনার মধ্যে পুলিশ মোতায়েন
খিলগাঁওয়ে রয়েল এইড হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
চাকরি স্থায়ীকরণ ও মজুরি বৃদ্ধির দাবিতে আউটসোর্সিং কর্মীদের…