উন্নত পল্লিতেই সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রাইম বার্তা অনলাইন
০৫ জুলাই ২০২৬ ৯:৩৯ পিএম
উন্নত পল্লিতেই সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন: প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের অর্থনীতি ও সমাজ ব্যবস্থার মেরুদণ্ড হলো গ্রাম এবং এই পল্লি উন্নয়ন ছাড়া সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল সোমবার (৬ জুলাই) প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে গতকাল রোববার (৫ জুলাই) এক বাণীতে তিনি এসব কথা বলেন। জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে গ্রামের মানুষকে উন্নয়নের মূলধারায় নিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন সরকার প্রধান।

প্রধানমন্ত্রী জানান, বর্তমান সরকারের উন্নয়ন দর্শনের সাথে এবারের দিবসের প্রতিপাদ্য ‘উন্নত পল্লি, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ গভীরভাবে সামঞ্জস্যপূর্ণ। দেশের প্রায় ৬৮ শতাংশ মানুষ গ্রামে বসবাস করে এবং কৃষি, ক্ষুদ্র উদ্যোগ ও কুটিরশিল্পের মাধ্যমে অর্থনীতিতে অবদান রাখছেন। তাই গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও স্থানীয় সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা জাতীয় অগ্রগতির জন্য অপরিহার্য বলে তিনি মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিহাসের দিকে ফিরে তাকাতে গিয়ে বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৭ সালে ১৯ দফা কর্মসূচি ঘোষণার মাধ্যমে গ্রামীণ উন্নয়ন ও কৃষিকে অগ্রাধিকার দিয়েছিলেন। কৃষি উন্নয়ন, নারীর মর্যাদা প্রতিষ্ঠা, প্রশাসন বিকেন্দ্রীকরণ এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনই ছিল সেই কর্মসূচির মূল লক্ষ্য। তিনি বলেন, সেই চিন্তাভাবনা থেকেই বর্তমান সরকার সুদূরপ্রসারী গ্রামীণ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...