নারী উন্নয়নে অবদানের স্বীকৃতি, বেগম রোকেয়া পদক ২০২৬ এর মনোনয়ন চাওয়া হয়েছে
নারী জাগরণ ও উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এবারও ‘বেগম রোকেয়া পদক, ২০২৬’ প্রদানের উদ্যোগ নিয়েছে সরকার। গত ৫ জুলাই রোববার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এক তথ্যবিবরণীর মাধ্যমে এই মনোনয়ন আহ্বান জানিয়েছে। নারী শিক্ষা, অধিকার প্রতিষ্ঠা, আর্থ-সামাজিক অগ্রগতি এবং সাহিত্য-সংস্কৃতির ক্ষেত্রে যারা বিশেষ অবদান রেখেছেন, তাঁদের জন্যই এই পদক উৎসর্গ করা হবে।
এ বছর মোট পাঁচজন বাংলাদেশি নারীকে এই সম্মাননা দেওয়া হবে। নারী উন্নয়ন ও পল্লী উন্নয়নসহ নির্ধারিত অন্য যেকোনো ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিরা এর জন্য আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের আবেদনের নির্ধারিত ফরম বা ‘ছক’ সংগ্রহ করতে হবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় অথবা মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে।
মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রাপ্ত সকল আবেদন ও মনোনয়ন যাচাই-বাছাই করার পর চূড়ান্ত তালিকা প্রণয়ন করা হবে। এরপর যাচাই-বাছাইয়ে সেরা পাঁচজনকে নির্বাচিত করে ‘বেগম রোকেয়া পদক-২০২৬’ প্রদান করা হবে।
সম্পর্কিত খবর
জলাবদ্ধতা নিরসনে বিচ্ছিন্ন প্রকল্প নয়, সমন্বিত পরিকল্পনার ডাক অর্থমন্ত্রীর
দেশের প্রথম সাইকেল ট্র্যাক চট্টগ্রামের বুকে, গর্বিত মেয়র শাহাদাত
কিশোর গ্যাং-মাদক দমনে চট্টগ্রাম রেঞ্জে বিশেষ অভিযান, আটক ১২২৪
গাংনী সীমান্তে বিএসএফের পুশ-ইন ঠেকাল বিজিবি, ভারতে ফিরতে বাধ্য চারজন
কানাডার পুলিশ ইউনিফর্মে জায়েদ খান, রহস্যের নাম ‘ভায়োলেন্স’
মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে নয় নতুন কোনো হামলা, জানালেন ট্রাম্প

নারী উন্নয়নে অবদানের স্বীকৃতি, বেগম রোকেয়া পদক ২০২৬ এর মনোনয়ন চাওয়া হয়েছে
নারী জাগরণ ও উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এবারও ‘বেগম রোকেয়া পদক, ২০২৬’ প্রদানের উদ্যোগ নিয়েছে সরকার। গত ৫ জুলাই রোববার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এক তথ্যবিবরণীর মাধ্যমে এই মনোনয়ন আহ্বান জানিয়েছে। নারী শিক্ষা, অধিকার প্রতিষ্ঠা, আর্থ-সামাজিক অগ্রগতি এবং সাহিত্য-সংস্কৃতির ক্ষেত্রে যারা বিশেষ অবদান রেখেছেন, তাঁদের জন্যই এই পদক উৎসর্গ করা হবে।
এ বছর মোট পাঁচজন বাংলাদেশি নারীকে এই সম্মাননা দেওয়া হবে। নারী উন্নয়ন ও পল্লী উন্নয়নসহ নির্ধারিত অন্য যেকোনো ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিরা এর জন্য আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের আবেদনের নির্ধারিত ফরম বা ‘ছক’ সংগ্রহ করতে হবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় অথবা মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে।
মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রাপ্ত সকল আবেদন ও মনোনয়ন যাচাই-বাছাই করার পর চূড়ান্ত তালিকা প্রণয়ন করা হবে। এরপর যাচাই-বাছাইয়ে সেরা পাঁচজনকে নির্বাচিত করে ‘বেগম রোকেয়া পদক-২০২৬’ প্রদান করা হবে।
সম্পর্কিত খবর
জলাবদ্ধতা নিরসনে বিচ্ছিন্ন প্রকল্প নয়, সমন্বিত পরিকল্পনার ডাক…
দেশের প্রথম সাইকেল ট্র্যাক চট্টগ্রামের বুকে, গর্বিত মেয়র…
কিশোর গ্যাং-মাদক দমনে চট্টগ্রাম রেঞ্জে বিশেষ অভিযান, আটক…
গাংনী সীমান্তে বিএসএফের পুশ-ইন ঠেকাল বিজিবি, ভারতে ফিরতে…
কানাডার পুলিশ ইউনিফর্মে জায়েদ খান, রহস্যের নাম ‘ভায়োলেন্স’
মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে নয় নতুন কোনো হামলা,…