উন্নয়নে ডাটার গুরুত্ব, বিবিএসে নতুন ল্যাব উদ্বোধন অর্থমন্ত্রীর

প্রাইম বার্তা অনলাইন
০৫ জুলাই ২০২৬ ৮:১৬ পিএম
উন্নয়নে ডাটার গুরুত্ব, বিবিএসে নতুন ল্যাব উদ্বোধন অর্থমন্ত্রীর

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, দেশের সামগ্রিক উন্নয়ন এবং সঠিক পরিকল্পনা প্রণয়নের জন্য নির্ভরযোগ্য ও আস্থাভাজন তথ্য বা ডাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমেই জাতীয় উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব বলে তিনি গুরুত্বারোপ করেন।

রোববার (৫ জুলাই) আগারগাঁওয়ে অবস্থিত পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, বিপুল পরিমাণ মাইক্রোডাটা নিরাপদ ও সুশৃঙ্খলভাবে ব্যবহারের জন্য বিবিএসের এই উদ্যোগ প্রশংসনীয়।

সভা শেষে মন্ত্রী বিবিএস প্রধান কার্যালয়ে স্থাপিত ‘মাইক্রোডাটা বিশ্লেষণ ল্যাব’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এই ল্যাবের মাধ্যমে গবেষক, শিক্ষার্থী ও নীতিনির্ধারকরা একটি নিরাপদ পরিবেশে জাতীয় শুমারি ও জরিপের তথ্য গভীরভাবে বিশ্লেষণের সুযোগ পাবেন। এটি গবেষণা ও নীতি প্রণয়নে জাতীয় ডাটার কার্যকর ব্যবহার নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, এই ল্যাব শিক্ষার্থী ও অর্থনীতিবিদদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে। নিরাপদ অনসাইট গবেষণা সুবিধা হিসেবে এই ল্যাবটি ডাটা থেকে জ্ঞান অর্জন এবং প্রমাণভিত্তিক পরিকল্পনা তৈরিতে মূল ভূমিকা রাখবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...