সরকারের উচ্চপদস্থদের নিয়ে এআই ছবি ও কুরুচিপূর্ণ পোস্ট, গ্রেফতার ৬

প্রাইম বার্তা অনলাইন
০৫ জুলাই ২০২৬ ৮:০৪ পিএম
সরকারের উচ্চপদস্থদের নিয়ে এআই ছবি ও কুরুচিপূর্ণ পোস্ট, গ্রেফতার ৬

সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অশালীন, মানহানিকর ও কুরুচিপূর্ণ পোস্ট করার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। রোববার রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাহিনীটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন জয়নাল আবেদীন মানিক, রবিন তাজ, মামুন লস্কর সরকার, মো. হেলাল উদ্দিন, নজরুল ইসলাম ও মো. ইসমাইল ওরফে রুবেল। র‍্যাব কর্মকর্তা জানান, গত বছরের শেষভাগ থেকে ফেসবুক ও টেলিগ্রামে সরকারের উচ্চপদস্থদের নিয়ে ইচ্ছাকৃতভাবে মানহানিকর পোস্ট ছড়ানো হচ্ছিল। এর পরিপ্রেক্ষিতে দায়ের হওয়া মামলার প্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা উপস্থিত ছিলেন। তিনি জানান, একটি পরিকল্পিত মহল কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি তৈরি করে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। এআই ডিটেকশন সফটওয়্যারের মাধ্যমে ছবিগুলো এআই জেনারেটেড বলে শনাক্ত করা হয়েছে এবং ডিজিটাল প্রমাণ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। র‍্যাব জানিয়েছে, এই চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করতে অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...