বর্ষার আমেজে বাঙালির ঐতিহ্য নিয়ে তেজগাঁওয়ে শুরু হলো কুটির শিল্প মেলা
বর্ষাকালের রোমাঞ্চ আর বাঙালির ঐতিহ্যবাহী কুটির শিল্পের বৈচিত্র্য তুলে ধরতে রাজধানীর তেজগাঁওতে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বর্ষা মেলা। রোববার (৫ জুলাই) দুপুরে তেজগাঁও শিল্প এলাকার বিসিক ভবনে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বিসিক ভবনের নিচতলায় আয়োজিত এই মেলায় ৫৬টি স্টলে দেশের বিভিন্ন প্রান্তের ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তারা তাদের পণ্য তুলে ধরেছেন। জামদানি, মণিপুরী শাড়ি, নকশিকাঁথা, শতরঞ্জির মতো ঐতিহ্যবাহী পণ্যের পাশাপাশি চামড়াজাত, পাটজাত, বাঁশ ও বেতের তৈরি হস্তশিল্প এবং দেশীয় খাবার ও মধুর বিশাল সমাহার ঘটেছে এখানে।
আগামী ৯ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য এই মেলা উন্মুক্ত থাকবে। এমন আয়োজন কুটির শিল্পের প্রসারের পাশাপাশি বর্ষার ঐতিহ্য ও দেশীয় সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।
সম্পর্কিত খবর
চট্টগ্রামগামী ফ্লাইটে ত্রুটি, শাহজালালে জরুরি অবতরণ
রাজধানীর কারওয়ান বাজার থেকে শীর্ষ সন্ত্রাসী মহরম গ্রেফতার
সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড: নতুন কমিটি গঠন করল সরকার
উন্নত পল্লিতেই সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন: প্রধানমন্ত্রী তারেক রহমান
গ্রামই আমাদের শক্তি, পল্লী উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির
স্কুলছাত্রী অপহরণ ও জোরপূর্বক বিয়ে, অপমানে বাবার আত্মহত্যা

আরও পড়ুন

গ্রামই আমাদের শক্তি, পল্লী উন্নয়নে সবাইকে এগিয়ে আসার…