ফুলবাড়িয়ার নতুন ভবন উদ্বোধন, জনসেবার মান উন্নয়নে সরকারের গতিপথ
সারাদেশে জনপ্রশাসনের গুণগত মান উন্নয়নে সরকার অঙ্গীকারাবদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। রোববার (৫ জুলাই) ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা পরিষদের নবনির্মিত সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
বিকেল ৩টায় ফুলবাড়িয়ায় পৌঁছালে উপজেলা বিএনপির তৃণমূল নেতাকর্মীরা প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি ফিতা কেটে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় ইয়াসের খান চৌধুরী বলেন, আধুনিক ও যুগোপযোগী অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে জনগণের দোরগোড়ায় দ্রুত ও স্বচ্ছ সরকারি সেবা পৌঁছে দেওয়া সম্ভব।
উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী ভবন প্রাঙ্গণে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কয়েকটি গাছের চারা রোপণ করেন। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সাংসদ নিলোফার চৌধুরী মনি, স্থানীয় সাংসদ কামরুল হাসান মিলন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম সোহাগ।
সম্পর্কিত খবর
সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড: নতুন কমিটি গঠন করল সরকার
উন্নত পল্লিতেই সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন: প্রধানমন্ত্রী তারেক রহমান
গ্রামই আমাদের শক্তি, পল্লী উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির
স্কুলছাত্রী অপহরণ ও জোরপূর্বক বিয়ে, অপমানে বাবার আত্মহত্যা
যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে মারলেন স্বামী, ঢামেকে মৃত্যু
নারী উন্নয়নে অবদানের স্বীকৃতি, বেগম রোকেয়া পদক ২০২৬ এর মনোনয়ন…

আরও পড়ুন

ফুলবাড়িয়ার নতুন ভবন উদ্বোধন, জনসেবার মান উন্নয়নে সরকারের গতিপথ
সারাদেশে জনপ্রশাসনের গুণগত মান উন্নয়নে সরকার অঙ্গীকারাবদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। রোববার (৫ জুলাই) ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা পরিষদের নবনির্মিত সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
বিকেল ৩টায় ফুলবাড়িয়ায় পৌঁছালে উপজেলা বিএনপির তৃণমূল নেতাকর্মীরা প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি ফিতা কেটে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় ইয়াসের খান চৌধুরী বলেন, আধুনিক ও যুগোপযোগী অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে জনগণের দোরগোড়ায় দ্রুত ও স্বচ্ছ সরকারি সেবা পৌঁছে দেওয়া সম্ভব।
উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী ভবন প্রাঙ্গণে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কয়েকটি গাছের চারা রোপণ করেন। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সাংসদ নিলোফার চৌধুরী মনি, স্থানীয় সাংসদ কামরুল হাসান মিলন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম সোহাগ।
সম্পর্কিত খবর
সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড: নতুন কমিটি গঠন করল সরকার
উন্নত পল্লিতেই সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন: প্রধানমন্ত্রী তারেক রহমান
গ্রামই আমাদের শক্তি, পল্লী উন্নয়নে সবাইকে এগিয়ে আসার…
স্কুলছাত্রী অপহরণ ও জোরপূর্বক বিয়ে, অপমানে বাবার আত্মহত্যা
যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে মারলেন স্বামী, ঢামেকে মৃত্যু
নারী উন্নয়নে অবদানের স্বীকৃতি, বেগম রোকেয়া পদক ২০২৬…