পেনশন প্রক্রিয়া সহজ করতে অর্থ বিভাগে কল্যাণ কর্মকর্তা নিয়োগ
সরকারি চাকরিজীবীদের অবসরকালীন পেনশন ও আনুতোষিক প্রাপ্তির প্রক্রিয়াকে আরও সহজ ও গতিশীল করতে বিশেষ উদ্যোগ নিয়েছে অর্থ মন্ত্রণালয়। এর অংশ হিসেবে অর্থ বিভাগের প্রশাসন-৪ শাখায় কর্মরত একজন কর্মকর্তাকে কল্যাণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব অর্পণ করা হয়েছে। সম্প্রতি জারি হওয়া এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানা গেছে।
গত ২ জুলাই উপসচিব মো. জহিরুল হক স্বাক্ষরিত আদেশে ‘সরকারি কর্মচারীগণের পেনশন সহজীকরণ আদেশ, ২০২০’-এর বিধান অনুযায়ী এই নিয়োগ দেওয়া হয়। ওই আদেশে বলা হয়, মন্ত্রণালয় বা বিভাগে অবসরগমনকারী কর্মকর্তাদের পেনশন কেইস প্রক্রিয়াকরণে সহায়তা করাই এই কল্যাণ কর্মকর্তার মূল কাজ। তিনি পেনশন মঞ্জুরকারী কর্তৃপক্ষ এবং হিসাবরক্ষণ কর্মকর্তার মধ্যে যোগসূত্র হিসেবে কাজ করবেন।
দায়িত্ব পালনের ক্ষেত্রে ২০১৬ সালের পরিপত্রে উল্লেখিত নির্দেশনা অনুসরণ করতে হবে তাকে। এর মধ্যে অবসরের এক বছর আগে সংশ্লিষ্ট কর্মীকে অবহিত করা, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই, অডিট আপত্তি নিষ্পত্তি এবং পেনশন পিপিও ইস্যুতে সহযোগিতা করা অন্তর্ভুক্ত। এছাড়া মৃত কর্মচারীর পরিবারকেও পেনশন সংক্রান্ত সেবা প্রদানে তিনি ভূমিকা রাখবেন। এই পদক্ষেপ সরকারি কর্মকর্তাদের পেনশনভোগী হতে গিয়ে নানা জটিলতার অবসান ঘটাতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।
সম্পর্কিত খবর
স্কুলছাত্রী অপহরণ ও জোরপূর্বক বিয়ে, অপমানে বাবার আত্মহত্যা
যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে মারলেন স্বামী, ঢামেকে মৃত্যু
নারী উন্নয়নে অবদানের স্বীকৃতি, বেগম রোকেয়া পদক ২০২৬ এর মনোনয়ন…
২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ, জারি হলো প্রজ্ঞাপন
অধ্যাপক ফজলুল হক: যানজটে হতাশ সাংবাদিককে যা দিয়েছিলেন
উন্নয়নে ডাটার গুরুত্ব, বিবিএসে নতুন ল্যাব উদ্বোধন অর্থমন্ত্রীর

আরও পড়ুন

পেনশন প্রক্রিয়া সহজ করতে অর্থ বিভাগে কল্যাণ কর্মকর্তা নিয়োগ
সরকারি চাকরিজীবীদের অবসরকালীন পেনশন ও আনুতোষিক প্রাপ্তির প্রক্রিয়াকে আরও সহজ ও গতিশীল করতে বিশেষ উদ্যোগ নিয়েছে অর্থ মন্ত্রণালয়। এর অংশ হিসেবে অর্থ বিভাগের প্রশাসন-৪ শাখায় কর্মরত একজন কর্মকর্তাকে কল্যাণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব অর্পণ করা হয়েছে। সম্প্রতি জারি হওয়া এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানা গেছে।
গত ২ জুলাই উপসচিব মো. জহিরুল হক স্বাক্ষরিত আদেশে ‘সরকারি কর্মচারীগণের পেনশন সহজীকরণ আদেশ, ২০২০’-এর বিধান অনুযায়ী এই নিয়োগ দেওয়া হয়। ওই আদেশে বলা হয়, মন্ত্রণালয় বা বিভাগে অবসরগমনকারী কর্মকর্তাদের পেনশন কেইস প্রক্রিয়াকরণে সহায়তা করাই এই কল্যাণ কর্মকর্তার মূল কাজ। তিনি পেনশন মঞ্জুরকারী কর্তৃপক্ষ এবং হিসাবরক্ষণ কর্মকর্তার মধ্যে যোগসূত্র হিসেবে কাজ করবেন।
দায়িত্ব পালনের ক্ষেত্রে ২০১৬ সালের পরিপত্রে উল্লেখিত নির্দেশনা অনুসরণ করতে হবে তাকে। এর মধ্যে অবসরের এক বছর আগে সংশ্লিষ্ট কর্মীকে অবহিত করা, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই, অডিট আপত্তি নিষ্পত্তি এবং পেনশন পিপিও ইস্যুতে সহযোগিতা করা অন্তর্ভুক্ত। এছাড়া মৃত কর্মচারীর পরিবারকেও পেনশন সংক্রান্ত সেবা প্রদানে তিনি ভূমিকা রাখবেন। এই পদক্ষেপ সরকারি কর্মকর্তাদের পেনশনভোগী হতে গিয়ে নানা জটিলতার অবসান ঘটাতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।
সম্পর্কিত খবর
স্কুলছাত্রী অপহরণ ও জোরপূর্বক বিয়ে, অপমানে বাবার আত্মহত্যা
যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে মারলেন স্বামী, ঢামেকে মৃত্যু
নারী উন্নয়নে অবদানের স্বীকৃতি, বেগম রোকেয়া পদক ২০২৬…
২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ, জারি…