পরিবেশ অধিদপ্তরের অভিযানে চট্টগ্রামে দুই দোকানকে জরিমানা, জব্দ ২৬৫ কেজি পলিথিন

প্রাইম বার্তা অনলাইন
০৫ জুলাই ২০২৬ ৭:০৬ পিএম
পরিবেশ অধিদপ্তরের অভিযানে চট্টগ্রামে দুই দোকানকে জরিমানা, জব্দ ২৬৫ কেজি পলিথিন

পরিবেশের ক্ষতি করে নিষিদ্ধ পলিথিন বিক্রি ও মজুদ রাখার অপরাধে চট্টগ্রাম নগরীর দুটি দোকানকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গত রোববার (৫ জুলাই) দুপুরে নগর পুলিশের কোতোয়ালি থানাধীন জেল রোড এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর হোসেন এবং মো. আল মামুনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় তাদের সঙ্গে ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সিনিয়র কেমিস্ট রুবাইয়াত তাহরীম সৌরভ, সিনিয়র টেকনিশিয়ান মো. ওমর ফারুক ও পরিদর্শক রুম্পা শিকদারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

অভিযানে ‘খাজা পলি মার্ট’ ও ‘বাগদাদ পলি স্টোর’ নামের দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অমান্য করার প্রমাণ পাওয়া যায়। এর প্রেক্ষিতে ওই দুই দোকানকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অভিযানকালে প্রায় ২৬৫ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট রুবাইয়াত তাহরীম সৌরভ জানান, অবৈধ পলিথিনের ব্যবহার বন্ধে এই অভিযান। একই সাথে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য লিফলেটও বিতরণ করা হয়। তিনি আরও জানান, জনস্বার্থে পরিবেশের ক্ষতি করে এমন অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...