মিরপুরে বিভিন্ন অপরাধে জড়িত ২৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

প্রাইম বার্তা অনলাইন
০৫ জুলাই ২০২৬ ১২:০৯ এএম
মিরপুরে বিভিন্ন অপরাধে জড়িত ২৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

রাজধানীর মিরপুর মডেল থানা এলাকার অপরাধপ্রবণ স্পটগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এই অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২৪ জনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

শনিবার (৪ জুলাই) থানার আওতাধীন এলাকাগুলোতে এই অভিযান চালানো হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি এবং দীর্ঘদিন ধরে পলাতক থাকা অপরাধীরা রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন— সোহাগ হোসেন (১৯), মিজান (২০), জুয়েল (২২), জাহিদুল ইসলাম ওরফে পলু মিয়া (৬০), রাজন (২৫), নিরব (২৮), রাসেল (২৮), নুর আলম (৩২), আ. রহিম (৪২), আসাদুজ্জামান হেজিয়াস (৫২), আব্দূল হাই (৪৯), সাগর (১৮), রবিউল (১৮), রমজান (১৮), ইয়াসিন (১৮), মাহমুদুল হাসান অন্তর (২৬), জিনিয়াস সরকার (২৭), হামীম (২২), নাহিদ (২২), হাবীব (১৯), হাজী মো. জহিরুল ইসলাম (৫২), আনোয়ার হোসেন (৩৪) এবং আইনের সংঘাতে জড়িত দুই শিশু।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...