১৩ বছরের শিশুকে ধর্ষণ: মিরপুর-১০ এ ফাঁসির দাবিতে সড়ক অবরোধ
রাজধানীর মিরপুর এলাকায় এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় জড়িত অভিযুক্ত ব্যক্তির ফাঁসির দাবিতে বিক্ষোভ হয়েছে। শনিবার (৪ জুলাই) বিকেলে মিরপুর-১০ নম্বর এলাকার সড়ক অবরোধ করেন স্থানীয় জুটপট্টির বাসিন্দারা। এতে ওই পথে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেলে তীব্র যানজটের সৃষ্টি হয়।
প্রতিবাদীরা অভিযুক্তের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আন্দোলনে নামেন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে যান ট্রাফিক পুলিশের সদস্যরা। পুলিশ জানায়, আন্দোলনকারীদের শান্ত করার চেষ্টা চালানো হয় এবং প্রায় ১০ থেকে ১৫ মিনিট অবরোধের পর রাস্তা থেকে তাদের সরিয়ে দেওয়া হয়।
ট্রাফিক মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পরিত্রাণ তালুকদার বলেন, আমরা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। বিক্ষুব্ধ জনতা রাস্তা থেকে সরে গেলে যান চলাচল আবার স্বাভাবিক হয়। এলাকাবাসী জানান, জুটপট্টি এলাকায় ওই ১৩ বছর বয়সী শিশুকে ধর্ষণের ঘটনায় তারা অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে চান।
সম্পর্কিত খবর
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দায়িত্ব পেলেন মেজর জেনারেল মাহবুবুল হক
জামুকার মহাপরিচালকের দায়িত্ব পেলেন অতিরিক্ত সচিব মোস্তফা জামান
পিবিআই সেজে মামলার বাদী-বিবাদীদের কাছে টাকা তুলতেন যে প্রতারক, কসবায়…
কার্গো রপ্তানি ঘিরে রেলের আয় বাড়ানোর তাগিদ সংসদীয় কমিটির
জবি এলাকায় বিশ্বজিৎ দাসের নামে নির্মাণ হবে ফ্যাসিবাদবিরোধী চত্বর
প্রক্সি দিয়ে নিয়োগ পরীক্ষা, যোগদানের দিনেই ধরা পড়ল ভূমি মন্ত্রণালয়ে

আরও পড়ুন

১৩ বছরের শিশুকে ধর্ষণ: মিরপুর-১০ এ ফাঁসির দাবিতে সড়ক অবরোধ
রাজধানীর মিরপুর এলাকায় এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় জড়িত অভিযুক্ত ব্যক্তির ফাঁসির দাবিতে বিক্ষোভ হয়েছে। শনিবার (৪ জুলাই) বিকেলে মিরপুর-১০ নম্বর এলাকার সড়ক অবরোধ করেন স্থানীয় জুটপট্টির বাসিন্দারা। এতে ওই পথে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেলে তীব্র যানজটের সৃষ্টি হয়।
প্রতিবাদীরা অভিযুক্তের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আন্দোলনে নামেন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে যান ট্রাফিক পুলিশের সদস্যরা। পুলিশ জানায়, আন্দোলনকারীদের শান্ত করার চেষ্টা চালানো হয় এবং প্রায় ১০ থেকে ১৫ মিনিট অবরোধের পর রাস্তা থেকে তাদের সরিয়ে দেওয়া হয়।
ট্রাফিক মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পরিত্রাণ তালুকদার বলেন, আমরা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। বিক্ষুব্ধ জনতা রাস্তা থেকে সরে গেলে যান চলাচল আবার স্বাভাবিক হয়। এলাকাবাসী জানান, জুটপট্টি এলাকায় ওই ১৩ বছর বয়সী শিশুকে ধর্ষণের ঘটনায় তারা অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে চান।
সম্পর্কিত খবর
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দায়িত্ব পেলেন মেজর জেনারেল মাহবুবুল…
জামুকার মহাপরিচালকের দায়িত্ব পেলেন অতিরিক্ত সচিব মোস্তফা জামান
পিবিআই সেজে মামলার বাদী-বিবাদীদের কাছে টাকা তুলতেন যে…
কার্গো রপ্তানি ঘিরে রেলের আয় বাড়ানোর তাগিদ সংসদীয়…
জবি এলাকায় বিশ্বজিৎ দাসের নামে নির্মাণ হবে ফ্যাসিবাদবিরোধী…
প্রক্সি দিয়ে নিয়োগ পরীক্ষা, যোগদানের দিনেই ধরা পড়ল…