বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, মাদকাসক্তসহ আটক ৮২
যাত্রীদের নিরাপত্তা ও ভোগান্তি কমাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়েছে বিমানবন্দর থানা পুলিশ। শনিবার (৪ জুলাই) ভোর ৫টা থেকে শুরু হওয়া এ অভিযানে মাদকাসক্ত, ভবঘুরে ও ভিক্ষুকসহ ৮২ জনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, অভিযানে বিমানবন্দর গোলচত্বর, বিআরটিএ স্টেশন, রেলওয়ে স্টেশন, পুলিশ বক্স সংলগ্ন এলাকা, প্রবেশপথ এবং ভিআইপি ও ভিভিআইপি সড়কের আশপাশ থেকে এদের গ্রেফতার করা হয়। আটককৃতদের মধ্যে ৫৮ জন মাদকাসক্ত পথশিশু এবং বিভিন্ন অপরাধে জড়িত ২৪ জন রয়েছেন।
ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী জানান, প্রবাসী ও সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো অবস্থাতেই বিমানবন্দর এলাকায় অবাঞ্ছিত ব্যক্তিদের অবস্থান করতে দেওয়া হবে না। আটক হওয়া শিশুদের ক্ষেত্রে ‘শিশু আইন, ২০১৩’ অনুযায়ী শিশুবিষয়ক পুলিশ কর্মকর্তার মাধ্যমে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সম্পর্কিত খবর
যুবসমাজের হাতেই নির্মিত হবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান
বাগদাদে ওআইসি সম্মেলনে মধ্যপ্রাচ্য সংঘাতে কার্যকর ভূমিকার আহ্বান
বাগদাদে ডি-৮ পুনর্গঠন ও বাণিজ্য বাড়ানোর প্রস্তাব দিলেন বাংলাদেশ
শ্রম আদালতের মামলাজট নিরসনে দ্রুত রোডম্যাপ চান শ্রমমন্ত্রী আরিফুল হক
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতাই মুখ্য, সিটি ভোটে সৎ নেতৃত্ব চাইলেন সেলিম…
সৌদিতে দুই বাংলাদেশির ফাঁসি: বিস্তারিতের জন্য চিঠি পাঠাল ঢাকা

আরও পড়ুন

বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, মাদকাসক্তসহ আটক ৮২
যাত্রীদের নিরাপত্তা ও ভোগান্তি কমাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়েছে বিমানবন্দর থানা পুলিশ। শনিবার (৪ জুলাই) ভোর ৫টা থেকে শুরু হওয়া এ অভিযানে মাদকাসক্ত, ভবঘুরে ও ভিক্ষুকসহ ৮২ জনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, অভিযানে বিমানবন্দর গোলচত্বর, বিআরটিএ স্টেশন, রেলওয়ে স্টেশন, পুলিশ বক্স সংলগ্ন এলাকা, প্রবেশপথ এবং ভিআইপি ও ভিভিআইপি সড়কের আশপাশ থেকে এদের গ্রেফতার করা হয়। আটককৃতদের মধ্যে ৫৮ জন মাদকাসক্ত পথশিশু এবং বিভিন্ন অপরাধে জড়িত ২৪ জন রয়েছেন।
ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী জানান, প্রবাসী ও সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো অবস্থাতেই বিমানবন্দর এলাকায় অবাঞ্ছিত ব্যক্তিদের অবস্থান করতে দেওয়া হবে না। আটক হওয়া শিশুদের ক্ষেত্রে ‘শিশু আইন, ২০১৩’ অনুযায়ী শিশুবিষয়ক পুলিশ কর্মকর্তার মাধ্যমে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সম্পর্কিত খবর
যুবসমাজের হাতেই নির্মিত হবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী…
বাগদাদে ওআইসি সম্মেলনে মধ্যপ্রাচ্য সংঘাতে কার্যকর ভূমিকার আহ্বান
বাগদাদে ডি-৮ পুনর্গঠন ও বাণিজ্য বাড়ানোর প্রস্তাব দিলেন…
শ্রম আদালতের মামলাজট নিরসনে দ্রুত রোডম্যাপ চান শ্রমমন্ত্রী…
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতাই মুখ্য, সিটি ভোটে সৎ নেতৃত্ব…
সৌদিতে দুই বাংলাদেশির ফাঁসি: বিস্তারিতের জন্য চিঠি পাঠাল…