ছুরিসহ গ্রেফতার হলেন পল্লবীর শীর্ষ সন্ত্রাসী রেড মুন্না
রাজধানীর পল্লবী থানার বাউনিয়াবাদ মুচিপাড়া এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ মুন্না ওরফে রেড মুন্না নামের এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৩৬ বছর বয়সী রেড মুন্নার বিরুদ্ধে পল্লবী থানায় মাদক, চাঁদাবাজি, চুরি, মারামারি, হত্যাচেষ্টা এবং নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধে মোট ১০টি মামলা রয়েছে। এসব মামলায় তিনি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছেন। দীর্ঘদিন ধরে এলাকায় ছিনতাই ও চাঁদাবাজির মতো অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিলেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পল্লবী থানা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্পর্কিত খবর
ইসলামাবাদে মহানবীর জীবনাদর্শ নিয়ে আলোচনায় বাংলাদেশ হাইকমিশন
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আসিফের বক্তব্যে তোলপাড়, পাল্টা বার্তা রাশেদ খানের
তেজগাঁও বিভাগে ডিএমপির অভিযান: বিভিন্ন অপরাধে ৭৩ জন আটক
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কটাক্ষ, আসিফ আকবরকে কঠোর ভাষায় জবাব দিলেন রাশেদ…
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে মন্তব্য: আসিফকে সাকিবের চেয়ে ঘৃণ্য বললেন রাশেদ খান
তেজগাঁওতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৭৩

আরও পড়ুন

ছুরিসহ গ্রেফতার হলেন পল্লবীর শীর্ষ সন্ত্রাসী রেড মুন্না
রাজধানীর পল্লবী থানার বাউনিয়াবাদ মুচিপাড়া এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ মুন্না ওরফে রেড মুন্না নামের এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৩৬ বছর বয়সী রেড মুন্নার বিরুদ্ধে পল্লবী থানায় মাদক, চাঁদাবাজি, চুরি, মারামারি, হত্যাচেষ্টা এবং নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধে মোট ১০টি মামলা রয়েছে। এসব মামলায় তিনি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছেন। দীর্ঘদিন ধরে এলাকায় ছিনতাই ও চাঁদাবাজির মতো অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিলেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পল্লবী থানা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্পর্কিত খবর
ইসলামাবাদে মহানবীর জীবনাদর্শ নিয়ে আলোচনায় বাংলাদেশ হাইকমিশন
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আসিফের বক্তব্যে তোলপাড়, পাল্টা বার্তা রাশেদ…
তেজগাঁও বিভাগে ডিএমপির অভিযান: বিভিন্ন অপরাধে ৭৩ জন…
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কটাক্ষ, আসিফ আকবরকে কঠোর ভাষায় জবাব…
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে মন্তব্য: আসিফকে সাকিবের চেয়ে ঘৃণ্য বললেন…