লঘুচাপের প্রভাবে চট্টগ্রাম ও সিলেটে অতি ভারী বৃষ্টির সতর্কতা
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের কারণে আগামী ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। শনিবার (৪ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে এই সতর্কবার্তা কার্যকর থাকবে বলে জানা গেছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটির প্রভাবে এই বৃষ্টি হবে। এসময়ে ওই দুই বিভাগের কিছু কিছু জায়গায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার এবং কোথাও কোথাও ১৮৮ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।
এদিকে, লঘুচাপের প্রভাবে উত্তাল সাগরের কারণে দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে উপকূলীয় এলাকার মানুষ ও মৎস্যজীবীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সম্পর্কিত খবর
জাতীয় সংসদ প্রাঙ্গণে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বর্ষে সুরের আয়োজন
বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, মাদকাসক্তসহ আটক ৮২
১৩ বছরের শিশুকে ধর্ষণ: মিরপুর-১০ এ ফাঁসির দাবিতে সড়ক অবরোধ
এয়ারলাইন্স ফুটবলে টাইব্রেকার জয়, চ্যাম্পিয়ন বিমান
চট্টগ্রাম ও সিলেটে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক আবহাওয়া অফিস
যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে ট্রাম্পকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

আরও পড়ুন

লঘুচাপের প্রভাবে চট্টগ্রাম ও সিলেটে অতি ভারী বৃষ্টির সতর্কতা
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের কারণে আগামী ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। শনিবার (৪ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে এই সতর্কবার্তা কার্যকর থাকবে বলে জানা গেছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটির প্রভাবে এই বৃষ্টি হবে। এসময়ে ওই দুই বিভাগের কিছু কিছু জায়গায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার এবং কোথাও কোথাও ১৮৮ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।
এদিকে, লঘুচাপের প্রভাবে উত্তাল সাগরের কারণে দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে উপকূলীয় এলাকার মানুষ ও মৎস্যজীবীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সম্পর্কিত খবর
জাতীয় সংসদ প্রাঙ্গণে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বর্ষে সুরের…
বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, মাদকাসক্তসহ আটক ৮২
১৩ বছরের শিশুকে ধর্ষণ: মিরপুর-১০ এ ফাঁসির দাবিতে…
এয়ারলাইন্স ফুটবলে টাইব্রেকার জয়, চ্যাম্পিয়ন বিমান
চট্টগ্রাম ও সিলেটে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক…