ফটিকছড়ি উত্তর উপজেলা ঘোষণায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ হেফাজত আমীরের
চট্টগ্রামের ফটিকছড়ি উত্তরকে নতুন উপজেলা হিসেবে ঘোষণার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এই এলাকার মানুষের জন্য উপজেলা উপহার দিয়েছেন। শনিবার বাদ আসর বাবুনগর মাদরাসায় সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এ সময় আল্লামা বাবুনগরী বলেন, ভূজপুরের বাসিন্দারা দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে হয়রানি ও বঞ্চনার শিকার হয়ে আসছিলেন। বেগম খালেদা জিয়া ভূজপুর থানা প্রতিষ্ঠা করেছিলেন এবং এবার প্রধানমন্ত্রী তারেক রহমান উপজেলার ঘোষণা দিয়ে সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন। এটি সেখানকার মানুষের দীর্ঘদিনের আশা ও প্রত্যাশা পূরণ করেছে।
হেফাজত নেতা নবগঠিত উত্তর ফটিকছড়ি উপজেলার প্রশাসনিক কার্যালয় ভূজপুর থানার নিকটবর্তী এলাকায় স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। এসময় হেফাজতের নায়েবে আমির আল্লামা মুফতি মাহমুদ হাসানসহ সংগঠনের বিশিষ্ট উলামা ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার বৈঠক
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল কাইয়ুমের
উপাচার্য ফিরিয়ে আনতে চুয়েট শিক্ষার্থীদের মশাল ও মোমবাতি প্রতিবাদ
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে খুমেকের প্লাটিলেট…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর সতর্কতা

আরও পড়ুন

ফটিকছড়ি উত্তর উপজেলা ঘোষণায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ হেফাজত আমীরের
চট্টগ্রামের ফটিকছড়ি উত্তরকে নতুন উপজেলা হিসেবে ঘোষণার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এই এলাকার মানুষের জন্য উপজেলা উপহার দিয়েছেন। শনিবার বাদ আসর বাবুনগর মাদরাসায় সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এ সময় আল্লামা বাবুনগরী বলেন, ভূজপুরের বাসিন্দারা দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে হয়রানি ও বঞ্চনার শিকার হয়ে আসছিলেন। বেগম খালেদা জিয়া ভূজপুর থানা প্রতিষ্ঠা করেছিলেন এবং এবার প্রধানমন্ত্রী তারেক রহমান উপজেলার ঘোষণা দিয়ে সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন। এটি সেখানকার মানুষের দীর্ঘদিনের আশা ও প্রত্যাশা পূরণ করেছে।
হেফাজত নেতা নবগঠিত উত্তর ফটিকছড়ি উপজেলার প্রশাসনিক কার্যালয় ভূজপুর থানার নিকটবর্তী এলাকায় স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। এসময় হেফাজতের নায়েবে আমির আল্লামা মুফতি মাহমুদ হাসানসহ সংগঠনের বিশিষ্ট উলামা ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার…
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল…
উপাচার্য ফিরিয়ে আনতে চুয়েট শিক্ষার্থীদের মশাল ও মোমবাতি…
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর…