যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে ট্রাম্পকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই অভিনন্দন বার্তা পাঠানো হয়।
চিঠিতে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ট্রাম্পের বাস্তবমুখী নেতৃত্বের মাধ্যমে আমেরিকা আগামী দিনগুলোতে আরও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। তিনি বলেন, স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপনের মাধ্যমে আমেরিকা ২৫০ উদ্যোগ বিশ্ববাসীকে আমেরিকান স্বপ্ন ও মূল্যবোধ থেকে অনুপ্রেরণা লাভের সুযোগ করে দিচ্ছে। একইসাথে বাংলাদেশের স্বাধীনতা-উত্তর উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতার কথাও স্মরণ করেন তিনি।
বর্তমানে দুই দেশের সম্পর্ক বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা ও প্রতিরক্ষায় বহুমুখী অংশীদারত্বে পরিণত হয়েছে। চলতি বছর জ্বালানি ও অর্থনীতিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এছাড়া রোহিঙ্গা সংকট সমাধানে মার্কিন সহায়তার জন্যও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
তিনি জানান, পারস্পরিক স্বার্থে দুই দেশের এই সম্পর্ককে আরও দৃঢ় করতে মার্কিন প্রশাসনের সাথে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবে বাংলাদেশ।
ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীনতা দিবস
সম্পর্কিত খবর
প্রবাসের আট লাখ টাকা পাঠিয়েও ফিরতেই অস্বীকার, ধুনটে স্বামীর বিরুদ্ধে…
সরকারি দপ্তর জুড়ে শতভাগ তামাকমুক্ত পরিবেশের অঙ্গীকার চট্টগ্রামে
৯ হাজার অভিযানে মালয়েশিয়ায় আটক ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী
বম্বের নায়িকা থেকে পাকিস্তানের সুরের রানি, নূর জাহানের জীবন রূপকথার…
জুলাইয়ে সঞ্চয়পত্রে চাঙা বিক্রি, এক মাসে নিট ২ হাজার কোটি…
পঞ্চগড়ে ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে মাদরাসার জমি দখলের অভিযোগ

যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে ট্রাম্পকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই অভিনন্দন বার্তা পাঠানো হয়।
চিঠিতে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ট্রাম্পের বাস্তবমুখী নেতৃত্বের মাধ্যমে আমেরিকা আগামী দিনগুলোতে আরও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। তিনি বলেন, স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপনের মাধ্যমে আমেরিকা ২৫০ উদ্যোগ বিশ্ববাসীকে আমেরিকান স্বপ্ন ও মূল্যবোধ থেকে অনুপ্রেরণা লাভের সুযোগ করে দিচ্ছে। একইসাথে বাংলাদেশের স্বাধীনতা-উত্তর উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতার কথাও স্মরণ করেন তিনি।
বর্তমানে দুই দেশের সম্পর্ক বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা ও প্রতিরক্ষায় বহুমুখী অংশীদারত্বে পরিণত হয়েছে। চলতি বছর জ্বালানি ও অর্থনীতিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এছাড়া রোহিঙ্গা সংকট সমাধানে মার্কিন সহায়তার জন্যও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
তিনি জানান, পারস্পরিক স্বার্থে দুই দেশের এই সম্পর্ককে আরও দৃঢ় করতে মার্কিন প্রশাসনের সাথে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবে বাংলাদেশ।
সম্পর্কিত খবর
প্রবাসের আট লাখ টাকা পাঠিয়েও ফিরতেই অস্বীকার, ধুনটে…
সরকারি দপ্তর জুড়ে শতভাগ তামাকমুক্ত পরিবেশের অঙ্গীকার চট্টগ্রামে
৯ হাজার অভিযানে মালয়েশিয়ায় আটক ৫৭ হাজারের বেশি…
বম্বের নায়িকা থেকে পাকিস্তানের সুরের রানি, নূর জাহানের…
জুলাইয়ে সঞ্চয়পত্রে চাঙা বিক্রি, এক মাসে নিট ২…
পঞ্চগড়ে ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে মাদরাসার জমি দখলের…