সাঈদীর সাক্ষী অপহরণ: এএসপি ফজলুরকে গ্রেফতার করলো ডিবি
জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাফাই সাক্ষ্য দিতে এসে নিখোঁজ হওয়া সুখরঞ্জন বালীকে অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সহকারী পুলিশ সুপার (এএসপি) ফজলুর রহমানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাজধানীর বাড্ডার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) রিকুইজিশনের ভিত্তিতে এই গ্রেফতার অভিযান পরিচালিত হয়। তদন্তে দেখা গেছে, ফজলুর রহমান এই অপহরণের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন। ঘটনার সময় তিনি ডিবির দায়িত্বে ছিলেন।
পুলিশ কর্মকর্তা শফিকুল ইসলাম আরও জানান, ২০১২ সালে হাইকোর্ট এলাকায় সুখরঞ্জন বালী গাড়ি থেকে নামলে ফজলুর তাকে একটি থাপ্পড় মারেন। এরপর তার শার্টের কলার ধরে জোর করে ডিবির গাড়িতে তুলে নেওয়া হয়। গ্রেফতারের পর বৃহস্পতিবার রাতেই ফজলুরকে আইসিটির কাছে হস্তান্তর করা হয় এবং আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পর্কিত খবর
মিয়ানমারে পাচারের আগেই চট্টগ্রামে সিমেন্টের চালান জব্দ, ৫ আটক
আইনশৃঙ্খলা রক্ষায় যাত্রাবাড়ীতে পুলিশের অভিযান, আটক ২৭ জন
ইতিহাস বিকৃত করা গেলেও মুছে ফেলা সম্ভব নয়: মন্ত্রী জাহিদ
আয়মীর এক কোটি টাকা প্রণোদনা, ১৫০ সামরিক কর্মকর্তার অবসর-পদোন্নতির ঘোষণা
ইরানে স্পিকার হাফিজের সঙ্গে গালিবাফের বৈঠক, ঢাকা সফরের আমন্ত্রণ
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে নিরলসভাবে: রিজভী

আরও পড়ুন

সাঈদীর সাক্ষী অপহরণ: এএসপি ফজলুরকে গ্রেফতার করলো ডিবি
জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাফাই সাক্ষ্য দিতে এসে নিখোঁজ হওয়া সুখরঞ্জন বালীকে অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সহকারী পুলিশ সুপার (এএসপি) ফজলুর রহমানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাজধানীর বাড্ডার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) রিকুইজিশনের ভিত্তিতে এই গ্রেফতার অভিযান পরিচালিত হয়। তদন্তে দেখা গেছে, ফজলুর রহমান এই অপহরণের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন। ঘটনার সময় তিনি ডিবির দায়িত্বে ছিলেন।
পুলিশ কর্মকর্তা শফিকুল ইসলাম আরও জানান, ২০১২ সালে হাইকোর্ট এলাকায় সুখরঞ্জন বালী গাড়ি থেকে নামলে ফজলুর তাকে একটি থাপ্পড় মারেন। এরপর তার শার্টের কলার ধরে জোর করে ডিবির গাড়িতে তুলে নেওয়া হয়। গ্রেফতারের পর বৃহস্পতিবার রাতেই ফজলুরকে আইসিটির কাছে হস্তান্তর করা হয় এবং আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পর্কিত খবর
মিয়ানমারে পাচারের আগেই চট্টগ্রামে সিমেন্টের চালান জব্দ, ৫…
আইনশৃঙ্খলা রক্ষায় যাত্রাবাড়ীতে পুলিশের অভিযান, আটক ২৭ জন
ইতিহাস বিকৃত করা গেলেও মুছে ফেলা সম্ভব নয়:…
আয়মীর এক কোটি টাকা প্রণোদনা, ১৫০ সামরিক কর্মকর্তার…
ইরানে স্পিকার হাফিজের সঙ্গে গালিবাফের বৈঠক, ঢাকা সফরের…