হাজারীবাগে বিশেষ অভিযানে গ্রেফতার ১৭ জন
রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। এই অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৭ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, গত ২৪ ঘণ্টায় থানার আওতাধীন বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহভাজনদের শনাক্ত করে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন- ইমন হোসেন বাবু, হৃদয় (২৫), মো. ফিরোজ (২৫), সিয়াম (১৯), আতিকুল (২১), নাইম (২৭), আনোয়ার (২৮), শাহ-আলম (২২), মো. কাইয়ুম (২০), মো. সাজু (২৫), মো. স্বাধীন (১৯), মো. সালমান (৩৫), হাকিমুল গাজী (২২), আমানউল্লাহ (২৯), তারা মিয়া (২৭) ও সিয়াম ফরাজী (১৯)।
অভিযানে গ্রেফতার সবাইকেই আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এমন তৎপরতা অব্যাহত থাকবে বলে জানা গেছে।
সম্পর্কিত খবর
দিনাজপুরে ময়লা ফেলার বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের…
ডিমান্ড চার্জের শঙ্কায় মিটার বিরোধিতা, থমকে গেল সাড়ে তিন লাখ…
ই-মেইলে গণবোমা হামলার হুমকি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তা
প্রিয় খাবার নুডলসের জন্য বিশেষ দিন, আজ যুক্তরাষ্ট্রে নুডলস দিবস
পটিয়ায় প্রবাসী স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ
দুর্গাপূজায় টানা পাঁচ দিন বন্ধ সরকারি অফিস, ১৭ অক্টোবর খোলা…

আরও পড়ুন

হাজারীবাগে বিশেষ অভিযানে গ্রেফতার ১৭ জন
রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। এই অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৭ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, গত ২৪ ঘণ্টায় থানার আওতাধীন বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহভাজনদের শনাক্ত করে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন- ইমন হোসেন বাবু, হৃদয় (২৫), মো. ফিরোজ (২৫), সিয়াম (১৯), আতিকুল (২১), নাইম (২৭), আনোয়ার (২৮), শাহ-আলম (২২), মো. কাইয়ুম (২০), মো. সাজু (২৫), মো. স্বাধীন (১৯), মো. সালমান (৩৫), হাকিমুল গাজী (২২), আমানউল্লাহ (২৯), তারা মিয়া (২৭) ও সিয়াম ফরাজী (১৯)।
অভিযানে গ্রেফতার সবাইকেই আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এমন তৎপরতা অব্যাহত থাকবে বলে জানা গেছে।
সম্পর্কিত খবর
দিনাজপুরে ময়লা ফেলার বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে…
ডিমান্ড চার্জের শঙ্কায় মিটার বিরোধিতা, থমকে গেল সাড়ে…
ই-মেইলে গণবোমা হামলার হুমকি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তা
প্রিয় খাবার নুডলসের জন্য বিশেষ দিন, আজ যুক্তরাষ্ট্রে…
পটিয়ায় প্রবাসী স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও প্রাণনাশের হুমকির…
দুর্গাপূজায় টানা পাঁচ দিন বন্ধ সরকারি অফিস, ১৭…