এনবিআর সদর দপ্তরে প্রবেশে কঠোর নিয়ম, অনুমতি ছাড়া আসা নিষিদ্ধ
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন নির্দেশনা জারি করা হয়েছে। এখন থেকে সদর দপ্তরে আসার জন্য অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে। এই অনুমতি ছাড়া কোনো কর্মকর্তা বা কর্মচারী সদর দপ্তরে আসতে পারবেন না।
সম্প্রতি এনবিআরের দ্বিতীয় সচিব (কর প্রশাসন-১) নুরুন্নাহার শিফা স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়। আদেশে বলা হয়, মাঠ পর্যায়ের অনেক কর্মকর্তা-কর্মচারী দাপ্তরিক কাজের প্রয়োজন ছাড়াই বা আগাম অনুমতি ছাড়াই সদর দপ্তরে অনির্দিষ্টকালের জন্য অবস্থান করছেন। এতে বোর্ডের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং দাপ্তরিক শৃঙ্খলা ও শিষ্টাচারের পরিপন্থি হচ্ছে বলে উল্লেখ করা হয়।
নির্দেশনায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, দাপ্তরিক বা ব্যক্তিগত যেকোনো কারণে জাতীয় রাজস্ব বোর্ডে আসার পূর্বে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী বা যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণ করা বাধ্যতামূলক। সংশ্লিষ্ট সবাইকে এই আদেশ যথাযথভাবে অনুসরণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পর্কিত খবর
সোনা লুকানোর অদ্ভুত কৌশল: রামবুতান থেকে শুরু করে কুলিং ফ্যান
কাতার সফরে পররাষ্ট্রমন্ত্রী, সঙ্গে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল
সামুদ্রিক নিরাপত্তা ও পরিবেশ রক্ষায় কোস্ট গার্ড ও নৌপরিবহনের চুক্তি
নারী চালকের হাতে গোলাপি বাস, আজ থেকেই রাজপথে
সীতাকুণ্ডে ৯ শ্রমিকের মৃত্যু: পুলিশের মামলা, জাহাজে উচ্চমাত্রার বিষাক্ত গ্যাস
রাজধানীজুড়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪৮৮, উদ্ধার বিপুল মাদক ও…

আরও পড়ুন

এনবিআর সদর দপ্তরে প্রবেশে কঠোর নিয়ম, অনুমতি ছাড়া আসা নিষিদ্ধ
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন নির্দেশনা জারি করা হয়েছে। এখন থেকে সদর দপ্তরে আসার জন্য অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে। এই অনুমতি ছাড়া কোনো কর্মকর্তা বা কর্মচারী সদর দপ্তরে আসতে পারবেন না।
সম্প্রতি এনবিআরের দ্বিতীয় সচিব (কর প্রশাসন-১) নুরুন্নাহার শিফা স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়। আদেশে বলা হয়, মাঠ পর্যায়ের অনেক কর্মকর্তা-কর্মচারী দাপ্তরিক কাজের প্রয়োজন ছাড়াই বা আগাম অনুমতি ছাড়াই সদর দপ্তরে অনির্দিষ্টকালের জন্য অবস্থান করছেন। এতে বোর্ডের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং দাপ্তরিক শৃঙ্খলা ও শিষ্টাচারের পরিপন্থি হচ্ছে বলে উল্লেখ করা হয়।
নির্দেশনায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, দাপ্তরিক বা ব্যক্তিগত যেকোনো কারণে জাতীয় রাজস্ব বোর্ডে আসার পূর্বে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী বা যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণ করা বাধ্যতামূলক। সংশ্লিষ্ট সবাইকে এই আদেশ যথাযথভাবে অনুসরণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পর্কিত খবর
সোনা লুকানোর অদ্ভুত কৌশল: রামবুতান থেকে শুরু করে…
কাতার সফরে পররাষ্ট্রমন্ত্রী, সঙ্গে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল
সামুদ্রিক নিরাপত্তা ও পরিবেশ রক্ষায় কোস্ট গার্ড ও…
নারী চালকের হাতে গোলাপি বাস, আজ থেকেই রাজপথে
সীতাকুণ্ডে ৯ শ্রমিকের মৃত্যু: পুলিশের মামলা, জাহাজে উচ্চমাত্রার…
রাজধানীজুড়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪৮৮, উদ্ধার বিপুল…