সুখবর: ৩৪ জন নন-ক্যাডার কর্মকর্তা হলেন সহকারী সচিব

প্রাইম বার্তা অনলাইন
০২ জুলাই ২০২৬ ৮:৪৫ পিএম
সুখবর: ৩৪ জন নন-ক্যাডার কর্মকর্তা হলেন সহকারী সচিব

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয় ৩৪ জন প্রশাসনিক কর্মকর্তাকে (এও) ও ব্যক্তিগত কর্মকর্তাকে (পিও) সহকারী সচিব পদে পদোন্নতি দিয়েছে। গত বৃহস্পতিবার (২ জুলাই) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়টি।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই ৩৪ জন কর্মকর্তাকে ক্যাডার বহির্ভূত সহকারী সচিব হিসেবে পদোন্নতি প্রদান করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হলো। এর মাধ্যমে তারা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী নবম গ্রেডের বেতন ও অন্যান্য সুবিধা ভোগ করবেন।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারি নিয়মানুযায়ী পরবর্তীতে তাদের বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগে পদায়ন করা হবে। এই পদোন্নতি নন-ক্যাডার কর্মকর্তাদের জন্য একটি বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...