শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও দর্শন নিয়ে তিন খণ্ডের গ্রন্থ প্রকাশ

প্রাইম বার্তা অনলাইন
০২ জুলাই ২০২৬ ৮:১১ পিএম
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও দর্শন নিয়ে তিন খণ্ডের গ্রন্থ প্রকাশ

শহীদ রাষ্ট্রপতি ও মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের রাষ্ট্র পরিচালনা ও উন্নয়ন দর্শন নিয়ে রচিত তিন খণ্ডের একটি গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২ জুলাই) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ শীর্ষক এই গ্রন্থটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি জানান, বিশিষ্ট গবেষক ও লেখক কালাম ফয়েজী রচিত এই গ্রন্থে জিয়াউর রহমানের অসামান্য নেতৃত্ব, রাষ্ট্র পরিচালনার দক্ষতা এবং জাতীয় জীবনে তার বহুমাত্রিক অবদানের বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে। তিনি আরও জানান, এই বইতে বাংলাদেশের উন্নয়ন যাত্রায় শহীদ রাষ্ট্রপতির ভূমিকা এবং তার দেশপ্রেমের নানা দিক ফুটে উঠেছে।

গ্রন্থটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন। এই প্রকাশনাটি জিয়াউর রহমানের আদর্শ ও কর্মকাণ্ড নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...