ভাটারায় বৈদ্যুতিক কাজের সময় প্রাণ গেল মিস্ত্রির
রাজধানীর ভাটারা থানা এলাকায় বৈদ্যুতিক কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল বারী (২৫) নামে এক গ্রিল মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৪টার দিকে কোকোকোলা ঢালিবাড়ি কাঁচাবাজার এলাকায় একটি ভবনে গ্রিলের ওয়্যারিংয়ের কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা পৌনে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী আব্দুল রাসেল জানান, কাজ করার সময় হঠাৎ বিদ্যুতের স্পার্ক লাগলে আব্দুল বারী মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। আব্দুল বারী মূলত ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার জুরবাড়িয়া গ্রামের বাসিন্দা এবং জাকির হোসেনের পুত্র। পেশায় গ্রিল মিস্ত্রি আব্দুল বারী বর্তমানে কোকাকোলা ঢালিবাড়ি এলাকায় ভাড়া থেকে কাজ করতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি ভাটারা থানাকে অবহিত করা হয়েছে। এই ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পর্কিত খবর
কালেমা পতাকা উত্তোলন জায়েজ হলেও রয়েছে বড় ঝুঁকির সম্ভাবনা
বহরে নতুন শক্তি, জাপানের ৫ পেট্রোল বোট পেল বাংলাদেশ নৌবাহিনী
চকবাজারে প্লাস্টিক কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
রাজধানীর গুলশান-বনানীতে পরীক্ষামূলক শিডিউল ডিস্লাজিংয়ের অনুমোদন
ফটিকছড়িতে যৌক্তিক স্থানে উপজেলা সদরের দাবিতে সড়ক অবরোধ
জলবায়ু ও পরিবেশ রক্ষায় ২৬ সদস্যের নতুন নির্বাহী কমিটি গঠন

আরও পড়ুন

ভাটারায় বৈদ্যুতিক কাজের সময় প্রাণ গেল মিস্ত্রির
রাজধানীর ভাটারা থানা এলাকায় বৈদ্যুতিক কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল বারী (২৫) নামে এক গ্রিল মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৪টার দিকে কোকোকোলা ঢালিবাড়ি কাঁচাবাজার এলাকায় একটি ভবনে গ্রিলের ওয়্যারিংয়ের কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা পৌনে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী আব্দুল রাসেল জানান, কাজ করার সময় হঠাৎ বিদ্যুতের স্পার্ক লাগলে আব্দুল বারী মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। আব্দুল বারী মূলত ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার জুরবাড়িয়া গ্রামের বাসিন্দা এবং জাকির হোসেনের পুত্র। পেশায় গ্রিল মিস্ত্রি আব্দুল বারী বর্তমানে কোকাকোলা ঢালিবাড়ি এলাকায় ভাড়া থেকে কাজ করতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি ভাটারা থানাকে অবহিত করা হয়েছে। এই ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পর্কিত খবর
কালেমা পতাকা উত্তোলন জায়েজ হলেও রয়েছে বড় ঝুঁকির…
বহরে নতুন শক্তি, জাপানের ৫ পেট্রোল বোট পেল…
চকবাজারে প্লাস্টিক কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
রাজধানীর গুলশান-বনানীতে পরীক্ষামূলক শিডিউল ডিস্লাজিংয়ের অনুমোদন
ফটিকছড়িতে যৌক্তিক স্থানে উপজেলা সদরের দাবিতে সড়ক অবরোধ
জলবায়ু ও পরিবেশ রক্ষায় ২৬ সদস্যের নতুন নির্বাহী…