সব ধর্মের মানুষের নিরাপত্তায় পুলিশ, সংহত থাকবে সম্প্রীতি: এসপি মাসুদ

প্রাইম বার্তা অনলাইন
০১ জুলাই ২০২৬ ১০:২৮ পিএম
সব ধর্মের মানুষের নিরাপত্তায় পুলিশ, সংহত থাকবে সম্প্রীতি: এসপি মাসুদ

চট্টগ্রামে সংখ্যালঘু সম্প্রদায়সহ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর রয়েছে বাংলাদেশ পুলিশ। বুধবার (১ জুলাই) নগরের দুই নম্বর গেটে জেলা পুলিশের সম্মেলন কক্ষে পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম এ কথা জানান।

এসপি মাসুদ আলম বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের জানমাল ও উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের অন্যতম দায়িত্ব। নির্বিঘ্নে ধর্মীয় কার্যক্রম পালনের পরিবেশ সৃষ্টির পাশাপাশি গুজব ও অপপ্রচার রোধে সতর্ক থাকতে হবে। তিনি প্রতিটি পূজামণ্ডপে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং মানসম্মত সিসিটিভি ক্যামেরা স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন।

পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে সম্পর্ক ও আস্থা বৃদ্ধির লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়। সভায় জেলার বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি, বিদ্যমান সমস্যা এবং নিরাপত্তাসংক্রান্ত বিষয়ে নেতারা তাদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...