পাঁচলাইশে পথচারীকে গুলি করে হত্যা, কারণ খতিয়ে দেখছে পুলিশ
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা এলাকায় বুধবার বিকেলে এক ভয়াবহ ঘটনা ঘটেছে। রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে এসে দুর্বৃত্তরা প্রকাশ্যে গুলি চালিয়ে আজাদ (২৫) নামের এক যুবককে খুন করেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেল পৌনে ৪টার দিকে মুরাদপুরের ফরেস্ট গেট এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আজাদ ওই এলাকার হামজারবাগের বাসিন্দা মো. রশীদের ছেলে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর বিভাগের উপ-কমিশনার মো. হাসান মোস্তফা স্বপন ও সঙ্গীয় ফোর্স। তিনি জানান, কেন বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো পরিষ্কার নয়। পুলিশ ইতিমধ্যে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও স্থানীয় বাসিন্দাদের জেরা করে তদন্ত শুরু করেছে।
সম্পর্কিত খবর
বৃহস্পতিবার জানা যাবে জুলাই মাসের এলপিজির দাম
বাণিজ্য ও মানবসম্পদে সহযোগিতা বাড়াতে ঢাকা-রাবাতের আগ্রহ
জুলাইতে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপের ঝুঁকি, বন্যার আশঙ্কা
ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে গ্রেফতার ৬৮
তেজগাঁও বিভাগে ডিএমপির অভিযানে ৬১ জন গ্রেফতার
তিন জেলার সংযোগ সড়ক উন্নয়নে ২৮১ কোটি টাকার প্রকল্প অনুমোদন

আরও পড়ুন