তিন জেলার সংযোগ সড়ক উন্নয়নে ২৮১ কোটি টাকার প্রকল্প অনুমোদন
লক্ষ্মীপুর, নোয়াখালী ও ফেনী—এই তিন জেলাকে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সাথে যুক্ত করতে সংযোগ সড়কের মান উন্নয়নে প্রায় ২৮১ কোটি টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে সরকার। গত বুধবার (১ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রকল্পের দুটি প্যাকেজের পূর্তকাজের বরাদ্দ চূড়ান্ত করা হয়।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রস্তাবটি নীতিগত অনুমোদন লাভ করে। দরপত্র মূল্যায়নে সর্বনিম্ন দরদাতা হিসেবে এম এ এইচ কনস্ট্রাকশন লিমিটেডকে ১৩৪ কোটি ৫২ লাখ টাকার কাজ প্রদান করা হয়েছে।
প্রকল্পের অপর প্যাকেজটি বাস্তবায়নের জন্য আসিফ ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড এবং রিমি নির্মাণ লিমিটেডের যৌথ প্রতিষ্ঠানকে নির্বাচিত করা হয়েছে, যার ব্যয় ধরা হয়েছে ১৪৬ কোটি ৪৭ লাখ টাকা। এ নিয়ে মোট প্রকল্পের জন্য ২৮০ কোটি ৯৯ লাখ ১৪ হাজার ৬৮৪ টাকা বরাদ্দের পথ প্রশস্ত হলো। এই উন্নয়ন কাজ শেষ হলে ওই অঞ্চলের সাথে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে।
আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল লক্ষ্মীপুর সড়ক উন্নয়ন প্রকল্প সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি
সম্পর্কিত খবর
অবৈধ সম্পদের অভিযোগে সাবেক সেনাপ্রধানকে তলব দুদকের
চট্টগ্রাম র্যাব-৭ এর নেতৃত্বে এলেন লে. কর্নেল মোস্তাফিজুর রহমান
ডিএমপিতে ৮ কর্মকর্তার বদলি, ডিপ্লোমেটিক সিকিউরিটিতে নতুন ডিসি
সৈকতের বালিয়াড়ি নষ্ট করে সড়ক, বিআইপির কঠোর প্রতিবাদ ও কাজ…
সম্পত্তি ও মানবাধিকার বিল: সংশোধন নিয়ে কমিটির সুপারিশ
মানবপাচার রোধে বড় পদক্ষেপ: ভুক্তভোগীদের ফেরাতে নতুন ডিজিটাল সিস্টেম

আরও পড়ুন

তিন জেলার সংযোগ সড়ক উন্নয়নে ২৮১ কোটি টাকার প্রকল্প অনুমোদন
লক্ষ্মীপুর, নোয়াখালী ও ফেনী—এই তিন জেলাকে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সাথে যুক্ত করতে সংযোগ সড়কের মান উন্নয়নে প্রায় ২৮১ কোটি টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে সরকার। গত বুধবার (১ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রকল্পের দুটি প্যাকেজের পূর্তকাজের বরাদ্দ চূড়ান্ত করা হয়।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রস্তাবটি নীতিগত অনুমোদন লাভ করে। দরপত্র মূল্যায়নে সর্বনিম্ন দরদাতা হিসেবে এম এ এইচ কনস্ট্রাকশন লিমিটেডকে ১৩৪ কোটি ৫২ লাখ টাকার কাজ প্রদান করা হয়েছে।
প্রকল্পের অপর প্যাকেজটি বাস্তবায়নের জন্য আসিফ ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড এবং রিমি নির্মাণ লিমিটেডের যৌথ প্রতিষ্ঠানকে নির্বাচিত করা হয়েছে, যার ব্যয় ধরা হয়েছে ১৪৬ কোটি ৪৭ লাখ টাকা। এ নিয়ে মোট প্রকল্পের জন্য ২৮০ কোটি ৯৯ লাখ ১৪ হাজার ৬৮৪ টাকা বরাদ্দের পথ প্রশস্ত হলো। এই উন্নয়ন কাজ শেষ হলে ওই অঞ্চলের সাথে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে।
সম্পর্কিত খবর
অবৈধ সম্পদের অভিযোগে সাবেক সেনাপ্রধানকে তলব দুদকের
চট্টগ্রাম র্যাব-৭ এর নেতৃত্বে এলেন লে. কর্নেল মোস্তাফিজুর…
ডিএমপিতে ৮ কর্মকর্তার বদলি, ডিপ্লোমেটিক সিকিউরিটিতে নতুন ডিসি
সৈকতের বালিয়াড়ি নষ্ট করে সড়ক, বিআইপির কঠোর প্রতিবাদ…
সম্পত্তি ও মানবাধিকার বিল: সংশোধন নিয়ে কমিটির সুপারিশ
মানবপাচার রোধে বড় পদক্ষেপ: ভুক্তভোগীদের ফেরাতে নতুন ডিজিটাল…