শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবিতে ধানমন্ডিতে উচ্ছেদ অভিযান
রাজধানীর ধানমন্ডি এলাকায় শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে বুধবার (১ জুলাই) মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। কাকলি হাই স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলাম।
অভিযানের অংশ হিসেবে স্কুলের সামনে অবস্থান করা বখাটে এবং উচ্ছৃঙ্খল ব্যক্তিদের ওই এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়। এছাড়া ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও দোকানপাট অপসারণ করে রাস্তা পরিষ্কার করা হয়েছে। সাধারণ মানুষের হাঁটার পথ ও যান চলাচল সচল রাখাই এই অভিযানের মূল লক্ষ্য ছিল।
এ সময় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে পাঁচটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় অর্থদণ্ড হিসেবে ১০ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করে সংস্থাটি। এর মাধ্যমে এলাকাটিকে যানজটমুক্ত ও শিক্ষার্থীদের জন্য নিরাপদ করা হলো বলে জানানো হয়েছে।
সম্পর্কিত খবর
ওমরাহ শেষে ফিরে শাহজালালে তিন ঘণ্টার ভোগান্তি, ‘জন্ম এখন পাপ’
সুস্থ ও দায়িত্ববান প্রজন্ম গঠনে খেলাধুলার বিকল্প নেই: চিফ হুইপ
শনিবার ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক ভূরাজনৈতিক সম্মেলন বিওবিসি ২০২৬
ময়মনসিংহ বাইপাসে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, প্রাণ হারালেন ৭ জন
শাহজালালে কোমরের বেল্টে লুকানো এক কেজি সোনাসহ বিমান কর্মী আটক
রক্তাক্ত করে ফাঁকা গুলি: বাংলামোটরে যুবদলের বহিষ্কৃত নেতা সাইমনসহ আটক…

শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবিতে ধানমন্ডিতে উচ্ছেদ অভিযান
রাজধানীর ধানমন্ডি এলাকায় শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে বুধবার (১ জুলাই) মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। কাকলি হাই স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলাম।
অভিযানের অংশ হিসেবে স্কুলের সামনে অবস্থান করা বখাটে এবং উচ্ছৃঙ্খল ব্যক্তিদের ওই এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়। এছাড়া ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও দোকানপাট অপসারণ করে রাস্তা পরিষ্কার করা হয়েছে। সাধারণ মানুষের হাঁটার পথ ও যান চলাচল সচল রাখাই এই অভিযানের মূল লক্ষ্য ছিল।
এ সময় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে পাঁচটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় অর্থদণ্ড হিসেবে ১০ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করে সংস্থাটি। এর মাধ্যমে এলাকাটিকে যানজটমুক্ত ও শিক্ষার্থীদের জন্য নিরাপদ করা হলো বলে জানানো হয়েছে।
সম্পর্কিত খবর
ওমরাহ শেষে ফিরে শাহজালালে তিন ঘণ্টার ভোগান্তি, ‘জন্ম…
সুস্থ ও দায়িত্ববান প্রজন্ম গঠনে খেলাধুলার বিকল্প নেই:…
শনিবার ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক ভূরাজনৈতিক সম্মেলন বিওবিসি…
ময়মনসিংহ বাইপাসে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, প্রাণ হারালেন ৭…
শাহজালালে কোমরের বেল্টে লুকানো এক কেজি সোনাসহ বিমান…
রক্তাক্ত করে ফাঁকা গুলি: বাংলামোটরে যুবদলের বহিষ্কৃত নেতা…