রেজাউল মল্লিকসহ পুলিশের তিন ঊর্ধ্বতন কর্মকর্তা অবসরে গেলেন
সরকারি চাকরির মেয়াদ শেষে পুলিশ বাহিনীর দুইজন অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) এবং একজন উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আনুষ্ঠানিকভাবে অবসরে যান। গত ৩০ জুন মঙ্গলবার নিজ নিজ কর্মস্থল থেকে বিদায় নেন এই কর্মকর্তারা। তাঁরা হলেন— পুলিশ সদরদপ্তরের ডেভেলপমেন্ট শাখার অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ, ঢাকা রেঞ্জের রেজাউল করিম মল্লিক এবং ডিআইজি মো. আবুল খায়ের।
চলতি মাসের ৪ জুন ঢাকা রেঞ্জের ডিআইজি থাকাকালীন অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পান রেজাউল করিম মল্লিক। অবশ্য গত ২৮ জুন চার অতিরিক্ত আইজিপির বদলির আদেশ হলেও তাঁকে নতুন কোনো পদায়ন করা হয়নি। এর আগে তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধানের দায়িত্বে ছিলেন। অপরদিকে, ছিবগাত উল্লাহ ডেভেলপমেন্ট শাখায় যোগ দেওয়ার আগে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান ছিলেন।
নির্ধারিত সময়ের শেষে এই তিন কর্মকর্তাই দীর্ঘ কর্মজীবনের অবসান ঘটিয়ে বাহিনী থেকে বিদায় নিলেন।
সম্পর্কিত খবর
সংসদে আসলামকে নিয়ে জামায়াত এমপির তোপ, স্পিকার-মন্ত্রীর জবাব
মেয়াদ শেষের পরও কোন আইনে চসিক মেয়রের দায়িত্ব, প্রশ্ন হেলালীর
চট্টগ্রাম সদরঘাটে ট্রলারে আগুন, দগ্ধ হয়ে হাসপাতালে ৬
মেয়াদ শেষেও বাজেট পেশ: মেয়র শাহাদাতের দায়িত্ব নিয়ে প্রশ্ন হেলালীর
পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযান, ৫৩ লাখ টাকার বিদেশি মদ-সিগারেট জব্দ
ওয়ারেন্টের ভিত্তিতে ই-অরেঞ্জের পরিচালক মাসুকুর গ্রেফতার

আরও পড়ুন

রেজাউল মল্লিকসহ পুলিশের তিন ঊর্ধ্বতন কর্মকর্তা অবসরে গেলেন
সরকারি চাকরির মেয়াদ শেষে পুলিশ বাহিনীর দুইজন অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) এবং একজন উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আনুষ্ঠানিকভাবে অবসরে যান। গত ৩০ জুন মঙ্গলবার নিজ নিজ কর্মস্থল থেকে বিদায় নেন এই কর্মকর্তারা। তাঁরা হলেন— পুলিশ সদরদপ্তরের ডেভেলপমেন্ট শাখার অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ, ঢাকা রেঞ্জের রেজাউল করিম মল্লিক এবং ডিআইজি মো. আবুল খায়ের।
চলতি মাসের ৪ জুন ঢাকা রেঞ্জের ডিআইজি থাকাকালীন অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পান রেজাউল করিম মল্লিক। অবশ্য গত ২৮ জুন চার অতিরিক্ত আইজিপির বদলির আদেশ হলেও তাঁকে নতুন কোনো পদায়ন করা হয়নি। এর আগে তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধানের দায়িত্বে ছিলেন। অপরদিকে, ছিবগাত উল্লাহ ডেভেলপমেন্ট শাখায় যোগ দেওয়ার আগে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান ছিলেন।
নির্ধারিত সময়ের শেষে এই তিন কর্মকর্তাই দীর্ঘ কর্মজীবনের অবসান ঘটিয়ে বাহিনী থেকে বিদায় নিলেন।
সম্পর্কিত খবর
সংসদে আসলামকে নিয়ে জামায়াত এমপির তোপ, স্পিকার-মন্ত্রীর জবাব
মেয়াদ শেষের পরও কোন আইনে চসিক মেয়রের দায়িত্ব,…
চট্টগ্রাম সদরঘাটে ট্রলারে আগুন, দগ্ধ হয়ে হাসপাতালে ৬
মেয়াদ শেষেও বাজেট পেশ: মেয়র শাহাদাতের দায়িত্ব নিয়ে…
পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযান, ৫৩ লাখ টাকার বিদেশি…