মশার উপদ্রব রোধে যুক্তরাষ্ট্র থেকে সরাসরি বিটিআই আমদানির সহযোগিতার আশ্বাস

প্রাইম বার্তা অনলাইন
৩০ জুন ২০২৬ ৯:৫০ পিএম
মশার উপদ্রব রোধে যুক্তরাষ্ট্র থেকে সরাসরি বিটিআই আমদানির সহযোগিতার আশ্বাস

চট্টগ্রাম নগরের মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) স্বীকৃত জৈব লার্ভিসাইড বিটিআই সরাসরি যুক্তরাষ্ট্র থেকে আমদানির বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে মার্কিন দূতাবাস। মঙ্গলবার (৩০ জুন) চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিদলের সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের এক সৌজন্য সাক্ষাতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বৈঠকে মেয়র জানান, গত ছয় মাস ধরে নগরের বিভিন্ন এলাকায় বিটিআই প্রয়োগ করা হচ্ছে এবং এর ফলে মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে ইতিবাচক ফল পাওয়া গেছে। বর্তমানে এ রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ১১৩ জনে নেমে এসেছে এবং ডেঙ্গুতে মৃত্যুহার শূন্যের কোঠায় স্থির রয়েছে। এই সাফল্য ধরে রাখতে মধ্যস্বত্বভোগীদের পাড়ায়া সরাসরি আমদানির মাধ্যমে ওষুধের খরচ কমিয়ে সময়মতো সরবরাহ নিশ্চিত করতে চায় চসিক।

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগর গড়ে তুলতে আধুনিক জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে মনে করেন মেয়র। এ সময় দূতাবাসের কমার্সিয়াল কাউন্সেলর পল ফ্রস্ট, ডেপুটি পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সেলর ডেভিড মু, সিনিয়র পলিটিক্যাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদ, ইকোনমিক স্পেশালিস্ট আসিফ আহমেদ ও কমার্সিয়াল স্পেশালিস্ট আবির বড়ুয়া উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...