প্রথম বাজেট পাস করে ৭ জুলাই পর্যন্ত মুলতবি হলো সংসদ অধিবেশন

প্রাইম বার্তা অনলাইন
৩০ জুন ২০২৬ ৯:২৮ পিএম
প্রথম বাজেট পাস করে ৭ জুলাই পর্যন্ত মুলতবি হলো সংসদ অধিবেশন

বিএনপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট অনুমোদনের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের মূল কার্যপালি সমাপ্ত হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট কণ্ঠভোটে পাসের পর স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম আগামী ৭ জুলাই বিকেল ৩টা পর্যন্ত সংসদের অধিবেশন মুলতবি ঘোষণা করেছেন।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ের পর এটিই দলটির নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট। এর আগে বিএনপি সরকারের সর্বশেষ বাজেট ২০০৬-০৭ অর্থবছরে পেশ করেছিলেন তৎকালীন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। নতুন বাজেটে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১৩ দশমিক ৭ শতাংশের বিপরীতে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার ঘাটতি রাখা হয়েছে, যা জিডিপির ৩ দশমিক ৬ শতাংশ। আগামী অর্থবছরে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা।

গত ৭ জুন শুরু হওয়া এই অধিবেশনে বাজেট ও সম্পূরক বাজেট নিয়ে মোট ৪৮ ঘণ্টা ৫৪ মিনিট আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সরকারি ও বিরোধী দলের মোট ৩১৬ জন সংসদ সদস্য অংশগ্রহণ করেন। বাজেটের ওপর সাধারণ আলোচনায় ২৯১ জন সদস্য ৪৫ ঘণ্টা ৫১ মিনিট এবং সম্পূরক বাজেটে ২৫ জন সদস্য ৩ ঘণ্টা ৩ মিনিট কথা বলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...