সংসদে পাস হলো সাইবার সুরক্ষা সংশোধন বিল, বাতিল কোটি টাকা জরিমানা

প্রাইম বার্তা অনলাইন
৩০ জুন ২০২৬ ৭:৫১ পিএম
সংসদে পাস হলো সাইবার সুরক্ষা সংশোধন বিল, বাতিল কোটি টাকা জরিমানা

জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাস হয়েছে ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’। এর মাধ্যমে মূল আইনের ২০ ধারায় থাকা এক কোটি টাকা জরিমানার বিধানটি বাতিল করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রথম বাজেট অধিবেশনে এই বিলটি উত্থাপন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

এর আগে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইন এবং ২০২৩ সালের সাইবার নিরাপত্তা আইনেও অনলাইন জুয়া ও বেটিং নিয়ন্ত্রণে কঠোর শাস্তির বিধান ছিল। সবশেষ ২০২৬ সালের ১০ এপ্রিল পাস হওয়া মূল সাইবার সুরক্ষা আইনের ২০ ধারায় সাইবার স্পেসে জুয়া পরিচালনা বা এতে সহায়তার দায়ে এক কোটি টাকা পর্যন্ত জরিমানার প্রস্তাব করা হয়েছিল।

জানা গেছে, ডিজিটাল ও অফলাইন—উভয় মাধ্যমে জুয়া ও বেটিং-সংক্রান্ত অপরাধ আরও কঠোরভাবে দমনের লক্ষ্যে সরকার ইতিমধ্যে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস করেছে। পৃথক এই আইনটি পাস হওয়ার ফলে সাইবার সুরক্ষা আইনের ২০ ধারাটি অপ্রয়োজনীয় হয়ে পড়ে, যা এই সংশোধনীর মাধ্যমে বাতিল করা হলো। এখন থেকে সাইবার অপরাধের ক্ষেত্রে নির্দিষ্ট বিষয়গুলো জুড়া প্রতিরোধ আইনের আওতায় মোকদ্দমা করা হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...