আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান জানিয়েছেন, দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার বক্তব্য প্রচারের ক্ষেত্রে আদালতের স্পষ্ট নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিছু গণমাধ্যম তা মানছে না। মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।
উপদেষ্টা বলেন, বাংলাদেশে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা সরাসরি নিষিদ্ধ। আদালত এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিয়েছে। তবুও কিছু গণমাধ্যম এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে তার বক্তব্য প্রচার করছে, যা আইনের প্রতি অশ্রদ্ধার পরিচয়। সরকার এ বিষয়ে কঠোর অবস্থান না নিলেও মিডিয়াগুলোর প্রতি আইনের প্রতি শ্রদ্ধা দেখানোর আহ্বান জানিয়েছে।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীও একই আহ্বান জানিলেও তা আমল দেওয়া হয়নি বলে জানান জাহেদ উর রহমান। তিনি বলেন, আবারও সতর্ক করা হচ্ছে। এটি চলতে থাকলে ভবিষ্যতে কোনো এক সময় এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথাও ভাবা হতে পারে। একইসঙ্গে তিনি স্বীকার করেন, বিদেশি মিডিয়া ও অনলাইন কানেক্টিভিটির কারণে এই বক্তব্যগুলো মানুষের কাছে পৌঁছানো ঠেকানো কঠিন হয়ে পড়েছে।
সম্পর্কিত খবর
রাজধানীতে ডিএমপির অভিযান: মাদক ও চাঁদাবাজসহ গ্রেফতার ৯৪
হলমার্ক-বেসিক কেলেঙ্কারিতে জড়িতদের বিচার দাবি এমপি আখতারের
কর্ণফুলীতে পাথরবোঝাই জাহাজ ডুবি, নিরাপদ ১২ নাবিক
ঢাকার ১৯ মোড়ে এআই ক্যামেরায় নজরদারি, রেকর্ড দেড় হাজার মামলা
চট্টগ্রাম থেকে গ্রেফতার হলেন দিনাজপুরের আলোচিত জোড়া হত্যার দুই আসামি
‘না’ ভোটের মধ্যেও সরকারের দৃষ্টি আকর্ষণ, প্রকল্পে জরিপ ও স্বচ্ছতার…

আরও পড়ুন

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান জানিয়েছেন, দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার বক্তব্য প্রচারের ক্ষেত্রে আদালতের স্পষ্ট নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিছু গণমাধ্যম তা মানছে না। মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।
উপদেষ্টা বলেন, বাংলাদেশে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা সরাসরি নিষিদ্ধ। আদালত এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিয়েছে। তবুও কিছু গণমাধ্যম এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে তার বক্তব্য প্রচার করছে, যা আইনের প্রতি অশ্রদ্ধার পরিচয়। সরকার এ বিষয়ে কঠোর অবস্থান না নিলেও মিডিয়াগুলোর প্রতি আইনের প্রতি শ্রদ্ধা দেখানোর আহ্বান জানিয়েছে।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীও একই আহ্বান জানিলেও তা আমল দেওয়া হয়নি বলে জানান জাহেদ উর রহমান। তিনি বলেন, আবারও সতর্ক করা হচ্ছে। এটি চলতে থাকলে ভবিষ্যতে কোনো এক সময় এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথাও ভাবা হতে পারে। একইসঙ্গে তিনি স্বীকার করেন, বিদেশি মিডিয়া ও অনলাইন কানেক্টিভিটির কারণে এই বক্তব্যগুলো মানুষের কাছে পৌঁছানো ঠেকানো কঠিন হয়ে পড়েছে।
সম্পর্কিত খবর
রাজধানীতে ডিএমপির অভিযান: মাদক ও চাঁদাবাজসহ গ্রেফতার ৯৪
হলমার্ক-বেসিক কেলেঙ্কারিতে জড়িতদের বিচার দাবি এমপি আখতারের
কর্ণফুলীতে পাথরবোঝাই জাহাজ ডুবি, নিরাপদ ১২ নাবিক
ঢাকার ১৯ মোড়ে এআই ক্যামেরায় নজরদারি, রেকর্ড দেড়…
চট্টগ্রাম থেকে গ্রেফতার হলেন দিনাজপুরের আলোচিত জোড়া হত্যার…
‘না’ ভোটের মধ্যেও সরকারের দৃষ্টি আকর্ষণ, প্রকল্পে জরিপ…