জবিইউ মন্দিরের পুরোহিতকে কুপিয়ে জখম, হাসপাতালে আশঙ্কাজনক
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দিরের পুরোহিত সুভাষ দেউরীকে (২৫) সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে। রাজধানীর নারিন্দায় সোমবার গভীর রাতে এই হামলার শিকার হন তিনি। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
মাগুরার শ্রীপুর উপজেলার শ্যামল দেউরীর পুত্র সুভাষ নারিন্দা রোডের একটি ভাড়া বাসায় থাকেন। রাতে ওষুধ কিনতে বের হলে ওয়ারি থানার নারিন্দা এলাকায় দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। সুভাষের রুমমেট দুর্যোগ সাহা জানান, হামলাকারীরা তার মাথা, হাত ও পায়ে গুরুতর আঘাত করে পালিয়ে যায়। দীর্ঘক্ষণ রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকার পর মঙ্গলবার সকালে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।
এ ঘটনায় আরও জানা যায়, সন্ত্রাসীরা সুভাষের মানিব্যাগ ও দুটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। পরে ছিনতাই হওয়া ফোন থেকে তার বোনের কাছে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
সম্পর্কিত খবর
ঢাকার ১৯ মোড়ে এআই ক্যামেরায় নজরদারি, রেকর্ড দেড় হাজার মামলা
চট্টগ্রাম থেকে গ্রেফতার হলেন দিনাজপুরের আলোচিত জোড়া হত্যার দুই আসামি
‘না’ ভোটের মধ্যেও সরকারের দৃষ্টি আকর্ষণ, প্রকল্পে জরিপ ও স্বচ্ছতার…
পানিতে ডুবে শিশুমৃত্যু রোধে সমাধানমুখী সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ
তৃণমূলে খেলার ছোঁয়া, নতুন কুঁড়ির দ্বিতীয় আসরে রেজিস্ট্রেশন ১ জুলাই
জুনে বিদ্যুৎ বিলের হিসাব নিয়ে অসন্তোষ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ

আরও পড়ুন

জবিইউ মন্দিরের পুরোহিতকে কুপিয়ে জখম, হাসপাতালে আশঙ্কাজনক
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দিরের পুরোহিত সুভাষ দেউরীকে (২৫) সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে। রাজধানীর নারিন্দায় সোমবার গভীর রাতে এই হামলার শিকার হন তিনি। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
মাগুরার শ্রীপুর উপজেলার শ্যামল দেউরীর পুত্র সুভাষ নারিন্দা রোডের একটি ভাড়া বাসায় থাকেন। রাতে ওষুধ কিনতে বের হলে ওয়ারি থানার নারিন্দা এলাকায় দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। সুভাষের রুমমেট দুর্যোগ সাহা জানান, হামলাকারীরা তার মাথা, হাত ও পায়ে গুরুতর আঘাত করে পালিয়ে যায়। দীর্ঘক্ষণ রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকার পর মঙ্গলবার সকালে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।
এ ঘটনায় আরও জানা যায়, সন্ত্রাসীরা সুভাষের মানিব্যাগ ও দুটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। পরে ছিনতাই হওয়া ফোন থেকে তার বোনের কাছে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
সম্পর্কিত খবর
ঢাকার ১৯ মোড়ে এআই ক্যামেরায় নজরদারি, রেকর্ড দেড়…
চট্টগ্রাম থেকে গ্রেফতার হলেন দিনাজপুরের আলোচিত জোড়া হত্যার…
‘না’ ভোটের মধ্যেও সরকারের দৃষ্টি আকর্ষণ, প্রকল্পে জরিপ…
পানিতে ডুবে শিশুমৃত্যু রোধে সমাধানমুখী সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ
তৃণমূলে খেলার ছোঁয়া, নতুন কুঁড়ির দ্বিতীয় আসরে রেজিস্ট্রেশন…
জুনে বিদ্যুৎ বিলের হিসাব নিয়ে অসন্তোষ, ব্যবস্থা নেওয়ার…