ভূমি মন্ত্রণালয়ের কঠোর অবস্থান, দুর্নীতির দায়ে দুই কর্মীর শাস্তি

প্রাইম বার্তা অনলাইন
২৯ জুন ২০২৬ ৫:১৮ পিএম
ভূমি মন্ত্রণালয়ের কঠোর অবস্থান, দুর্নীতির দায়ে দুই কর্মীর শাস্তি

সরকারি চাকরিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ভূমি মন্ত্রণালয় অভিযান শুরু করেছে। এরই অংশ হিসেবে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের দুই কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় একজনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত এবং অপরজনকে বেতন গ্রেডে এক ধাপ নিচে নামিয়ে দেওয়া হয়েছে।

সোমবার (২৯ জুন) মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫/২৫ নম্বর বিভাগীয় মামলায় রংপুর সদরের সাবেক কপিস্ট কাম বেঞ্চ সহকারী মুহাম্মদ ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় তাকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বর্তমানে পাবনার বেড়া উপজেলা সেটেলমেন্ট অফিসে কর্মরত এই কর্মচারীর বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই শাস্তি দেওয়া হয়েছে।

একইসঙ্গে ২৪/২৫ নম্বর বিভাগীয় মামলায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলা সেটেলমেন্ট অফিসের রেকর্ড কিপার রেজভীন আখতারকে বেতন গ্রেডের এক ধাপ নিচে নামিয়ে দণ্ড দেওয়া হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে এবং দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি বাস্তবায়নে তারা এমন কঠোর পদক্ষেপ নিচ্ছে। জনস্বার্থে ও সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...