পল্টনে বিপুল মাদকসহ ২৮ মামলার পেশাদার কারবারি গ্রেফতার
রাজধানীর পল্টন এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজা ও হেরোইনসহ মো. লালন (৩৮) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন মডেল থানা পুলিশ। এই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ইতিমধ্যে বিভিন্ন থানায় ২৮টি মামলা রয়েছে বলে জানা গেছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এডিসি নিয়াজ মেহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার জাতীয় স্টেডিয়ামের ৪ নম্বর গেট সংলগ্ন এরশাদ গলিতে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি মাদক ভর্তি একটি ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যান। পরে ব্যাগটির ভেতর তল্লাশি চালিয়ে ৯ কেজি ১০০ গ্রাম গাঁজা, ২০৫ পুরিয়া হেরোইন, মাদক বিক্রির ২১ হাজার ৬০০ টাকা ও একটি পেনড্রাইভ জব্দ করা হয়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ২৭ জুন পল্টন এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে লালন নিজেকে পেশাদার মাদক কারবারি হিসেবে দাবি করেছেন। তিনি পুলিশকে জানান, তিনি দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় তা সরবরাহ করতেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পর্কিত খবর
বৈশ্বিক অপরাধ দমনে আন্তর্জাতিক তথ্য ভাগাভাগির ওপর গুরুত্ব পুলিশের
সায়েদাবাদে অবৈধ যান মেরামতে ডিএসসিসির জরিমানা ও বাস অপসারণ
প্রধানমন্ত্রীর নির্দেশে ডিএনসিসির ২৯টি খাল দখলমুক্ত করা হবে
জনগণের আমানত রক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার, পুঁজিবাজারে আসছে সংস্কার
ভূমি মন্ত্রণালয়ের কঠোর অবস্থান, দুর্নীতির দায়ে দুই কর্মীর শাস্তি
অতীতের ভ্যানিটি প্রজেক্ট: দেশের ঘাড়ে বড় ঋণের বোঝা বললেন প্রধানমন্ত্রী

আরও পড়ুন

পল্টনে বিপুল মাদকসহ ২৮ মামলার পেশাদার কারবারি গ্রেফতার
রাজধানীর পল্টন এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজা ও হেরোইনসহ মো. লালন (৩৮) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন মডেল থানা পুলিশ। এই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ইতিমধ্যে বিভিন্ন থানায় ২৮টি মামলা রয়েছে বলে জানা গেছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এডিসি নিয়াজ মেহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার জাতীয় স্টেডিয়ামের ৪ নম্বর গেট সংলগ্ন এরশাদ গলিতে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি মাদক ভর্তি একটি ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যান। পরে ব্যাগটির ভেতর তল্লাশি চালিয়ে ৯ কেজি ১০০ গ্রাম গাঁজা, ২০৫ পুরিয়া হেরোইন, মাদক বিক্রির ২১ হাজার ৬০০ টাকা ও একটি পেনড্রাইভ জব্দ করা হয়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ২৭ জুন পল্টন এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে লালন নিজেকে পেশাদার মাদক কারবারি হিসেবে দাবি করেছেন। তিনি পুলিশকে জানান, তিনি দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় তা সরবরাহ করতেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পর্কিত খবর
বৈশ্বিক অপরাধ দমনে আন্তর্জাতিক তথ্য ভাগাভাগির ওপর গুরুত্ব…
সায়েদাবাদে অবৈধ যান মেরামতে ডিএসসিসির জরিমানা ও বাস…
প্রধানমন্ত্রীর নির্দেশে ডিএনসিসির ২৯টি খাল দখলমুক্ত করা হবে
জনগণের আমানত রক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার, পুঁজিবাজারে আসছে সংস্কার
ভূমি মন্ত্রণালয়ের কঠোর অবস্থান, দুর্নীতির দায়ে দুই কর্মীর…
অতীতের ভ্যানিটি প্রজেক্ট: দেশের ঘাড়ে বড় ঋণের বোঝা…