বিরোধীদলীয় আসনে মসজিদ-ঈদগাহে ২০ কোটি টাকার অনুদান

প্রাইম বার্তা অনলাইন
২৯ জুন ২০২৬ ৩:৩৭ পিএম
বিরোধীদলীয় আসনে মসজিদ-ঈদগাহে ২০ কোটি টাকার অনুদান

জাতীয় সংসদের বাজেট অধিবেশনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে বিরোধীদলীয় সংসদ সদস্যদের নির্বাচনি এলাকায় ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মসজিদ, কবরস্থান ও ঈদগাহের উন্নয়নে এই অর্থ ব্যয় করা হবে।

সোমবার (২৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ১৭তম কার্যদিবসে ৩০০ ধারায় বিবৃতি দিয়ে এ তথ্য জানান মন্ত্রী। এ সময় সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। এর আগে রোববার (২৮ জুন) বিবৃতি দেওয়ার সুযোগ না পেয়ে বিরোধীদলীয় এমপিরা অধিবেশন থেকে ওয়াকআউট করেছিলেন।

মন্ত্রী বলেন, সিটি করপোরেশন এলাকা বাদে বাকি সব এলাকায় এই বরাদ্দের কাজ জেলা পরিষদের মাধ্যমে সম্পন্ন হবে। বিরোধীদলের সদস্যদের প্রশ্নের জবাবে তিনি আরও জানান, সিটি করপোরেশনগুলোতেও পরবর্তীতে এই প্রকল্পের আওতায় বরাদ্দ দেওয়া হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...